বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিএসএমএমইউর বহির্বিভাগের টিকিট অনলাইনে পেতে আইসিটি সেলকে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৪, ২০২৫ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীগের ভোগান্তি কমাতে অনলাইনে টিকিট নিশ্চিতে আইসিটি সেলকে নির্দেশনা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম।

শনিবার (৪ জানুয়ারি) সকালে রোগীদের সুবিধার্থে অনলাইন অ্যাপয়েনমেন্ট সেবা জোরদারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সঙ্গে আয়োজিত সভায় তিনি এই নির্দেশনা দেন।

সভার শুরুতেই অনলাইনে বহির্বিভাগের টিকিট প্রাপ্তি সহজ করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি বলেন, অনলাইনে সম্পূর্ণরূপে বহির্বিভাগের টিকিট প্রাপ্তি ও অ্যাপয়েনমেন্ট নিশ্চিত করা গেলে রোগীরা উপকৃত হবেন। এতে করে বহির্বিভাগে টিকিট প্রাপ্তির জন্য রোগীদের ভিড় এড়ানো সম্ভব হবে।

ডা. শাহিনুল আলম বলেন, অনলাইনে টিকিট প্রাপ্তি নিশ্চিত হলে রোগীরা ডাক্তার দেখানোর জন্য নির্ধারিত সময়ে এসে চিকিৎসকের পরামর্শ বা ব্যবস্থাপত্র নিতে পারবেন। এতে করে রোগীদের সময়ও সাশ্রয় হবে। রোগীরা বিএসএমএমইউর ওয়েবসাইটে প্রবেশ করে এই সেবা নিতে পারবেন।

সভায় বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. একেএম আকতারুজ্জামানসহ আরও অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।