পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ব্যাংক কর্মকর্তাদের প্রণোদনা বোনাসে শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক

Sun this Ja ham
এপ্রিল ২৮, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ব্যাংক খাতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রণোদনা বোনাস প্রদানে শর্ত আংশিক শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, কোনো বছরে নির্ধারিত শর্ত অনুযায়ী প্রণোদনা বোনাস প্রাপ্য না হলেও, বিশেষ অর্জনের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ বোনাস হিসেবে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারবে।

এর আগে, ২০২৫ সালের ৯ ডিসেম্বর জারি করা এক সার্কুলারে প্রণোদনা বোনাস প্রদানের জন্য নির্দিষ্ট কিছু শর্ত নির্ধারণ করা হয়েছিল। নতুন নির্দেশনায় সেই শর্তের আওতায় আংশিক ছাড় দেওয়া হয়েছে।

২০২৫ সালের ৯ ডিসেম্বর জারি করা কেন্দ্রীয় ব্যাংকের জারি করা ওই সার্কুলারে বলা হয়, কেবল প্রকৃত আয়-ব্যয়ের ভিত্তিতে অর্জিত মুনাফা থাকলেই প্রণোদনা বোনাস প্রদান করা যাবে। কোনো অবস্থাতেই অর্জিত না হওয়া বা অনির্ধারিত আয়ের ভিত্তিতে বোনাস দেওয়া যাবে না।

এতে আরও বলা হয়, পুঞ্জীভূত মুনাফা থেকে প্রণোদনা বোনাস প্রদান করা যাবে না। পাশাপাশি ব্যাংকের নিয়ন্ত্রক মূলধনে কোনো ঘাটতি কিংবা প্রভিশন ঘাটতি থাকলে বোনাস দেওয়ার সুযোগ থাকবে না।

এ ছাড়া বোনাস প্রদানের ক্ষেত্রে ব্যাংকিং সূচকের উন্নয়ন ও শ্রেণিকৃত ঋণ আদায়ে সন্তোষজনক অগ্রগতি বিবেচনায় নিতে হবে। আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে পৃথক নির্দেশিকা অনুসরণ করতে হবে বলেও সার্কুলারে বলা হয়েছিল।

আজকের জারি করা সার্কুলারে এ ক্ষেত্রে কিছু শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে রয়েছে, বোনাস পেতে হলে সংশ্লিষ্ট বছরে ব্যাংকগুলো পরিচালন মুনাফা অর্জন করলেই হবে, তবে আগের বছরের তুলনায় রেগুলেটরি মূলধনে কোনো ঘাটতি থাকা যাবে না।

এ ছাড়া নতুন করে কোনো প্রভিশন সুবিধা নেওয়ার জন্য আবেদন না করার শর্তও আরোপ করা হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ৪৫ ধারার ক্ষমতা বলে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।