বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ব্যান্ড ‘মিঙালের’ নতুন গান ‘কতিয়ো দুরেই’

Main Admin
জুন ২৫, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

প্রকাশ্যে এসেছে মণিপুরি ব্যান্ড ‘মিঙালের’ নতুন গান ‘কতিয়ো দুরেই’। বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় তৈরি হয়েছে এই গানটি।

অনিমেষ সিনহার গাওয়া গানটি শোনা যাচ্ছে ‘মিঙালের’ ফেইসবুক পেইজ ও মিউজিক অ্যাডিকশন ইউটিউব চ্যানেলে।

মেলোডি ঘরানার এই গানে হার্ড রক ও মেটালের ছোঁয়া রয়েছে। গানের কথা লিখেছেন ও সুর করেছেন শুভাশিস সিনহা। সংগীতায়োজন করেছেন মিঙালের সদস্যরা। গানটির ভিডিওচিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সিনহা।

প্রায় এক যুগ আগে গড়ে ওঠে মণিপুরি ব্যান্ড ‘মিঙাল’, যার অর্থ আলো। মনিপুরি ভাষায় নিজেদের ঐতিহ্যবাহী গানগুলোকে নতুন সংগীতায়োজনে পরিবেশন করার লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে দলটি।

পাশাপাশি বাংলা গানও করেন এই দলের সদস্যরা। ‘মিঙাল’ ব্যান্ডের সদস্যরা হলেন অনিমেষ সিনহা, অভিষেক সিনহা, অনুপম সিনহা ও অনিক কুমার সিনহা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।