পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মতিচুর লাড্ডু

Main Admin
জুলাই ৪, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

প্রতিযোগীর নাম: মার্জিয়া আক্তার মিলি (অফলাইন রেসিপি)

পেজের নাম: ধূয়াসা-Moni Cake & Dessert

হোয়াটসঅ্যাপ: ০১৯১৬৯৩২৫১১

জেলা: ঢাকা

উপজেলা: সাভার

রেসিপি: মতিচুর লাড্ডু

প্রয়োজনীয় উপকরণ

– বেসন – ২ কাপ

– পানি – প্রয়োজনমতো

– কমলা কালার – সামান্য (ঐচ্ছিক)

– চিনি – ২ কাপ

– পানি – ১ কাপ (শিরার জন্য)

– এলাচ গুঁড়ো – ½ চা চামচ

– ঘি – ২ টেবিল চামচ

– সয়াবিন তেল – পরিমাণমতো

– সাজানোর জন্য পেস্তা বা বাদাম কুচি – সামান্য

প্রস্তুত প্রণালী

ধাপ ১: বেসনের দানা তৈরি

১. বেসনের সঙ্গে প্রয়োজনমতো পানি মিশিয়ে মাঝারি ঘন ব্যাটার তৈরি করুন। চাইলে সামান্য কমলা বা হলুদ ফুড কালার মিশিয়ে নিতে পারেন।

২. একটি কড়াইয়ে তেল গরম করে চামচের সাহায্যে ব্যাটার বড় বড় ফোঁটার মতো করে তেলে ছেড়ে দিন এবং সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।

৩. দানাগুলো তুলে সামান্য ঠান্ডা করে ব্লেন্ডারে ১–২ বার পালস করুন, যাতে বড় দানাগুলো ছোট ছোট দানায় পরিণত হয়। একেবারে পেস্ট করবেন না।

ধাপ ২: চিনির শিরা তৈরি

১. একটি পাত্রে চিনি ও ১ কাপ পানি দিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন।

২. শিরা হালকা আঠালো হলে এলাচ গুঁড়ো যোগ করুন।

৩. গরম শিরার মধ্যে ব্লেন্ড করা দানাগুলো দিয়ে 5/7 মিনিট ঢেকে রাখুন, যাতে দানাগুলো শিরা ভালোভাবে শোষণ করে।

ধাপ ৩: লাড্ডু তৈরি

১. মিশ্রণটি হালকা গরম থাকতেই ঘি মিশিয়ে নিন।

২. হাতে সামান্য ঘি মেখে পছন্দমতো আকারে গোল গোল লাড্ডু তৈরি করুন।

৩. ওপরে পেস্তা বা বাদাম বা গোল্ডেন বা সিলভার পেপার দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।