পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মারা গেছেন মডেল ও অভিনেত্রী রিধিকা রিধি

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৫, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

মারা গেছেন মডেল ও অভিনেত্রী রিধিকা রিধি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজ শনিবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

রিধির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে আমরা কুর্মিটোলা হাসপাতালে গিয়ে মরদেহ পাই। তাঁর মা ও পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, একজনের সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। আজ ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নিচ্ছি।’

পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। রিধির পরিবারের সদস্যদের কাছ থেকে এ বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে। একই সঙ্গে ওই ব্যক্তির সঙ্গে রিধির সম্পর্ক এবং মৃত্যুর আগে তাঁদের মধ্যে কী ঘটেছিল, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

মডেলিং দিয়ে শোবিজে পরিচিতি

রিধিকা রিধি মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পরিচিতি পান। পরবর্তী সময়ে অভিনয়ে নাম লেখান তিনি। বেশ কয়েকটি নাটকেও অভিনয় করেছেন রিধিকা রিধি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।