বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

যুব ক্রীড়া মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

Main Admin
নভেম্বর ১৭, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গ্রেডে জনবল নিয়োগের উদ্দেশ্যে প্রকাশিত এ বিজ্ঞপ্তির মাধ্যমে ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে গতকাল ১৬ নভেম্বর থেকে।

আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

দেখে নিন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম: যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ড

মন্ত্রণালয়: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা পদসংখ্যা: ০১টি শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ০১টি বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: গাড়িচালক পদসংখ্যা: ০১টি বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস। গাড়ি চালানোর জন্য বৈধ লাইসেন্সসহ গাড়ি চালনায় কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ৩০ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি: ১ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা এবং ২ ও ৩ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা। সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীরা সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।