পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শবনম সুলতানা: উদ্যোক্তা’র জীবনের গল্প

Main Admin
জুলাই ২১, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

আস সালামু আলাইকুম,
আমি শবনম সুলতানা, একজন সচেতন নাগরিক হিসেবে সমাজের মানুষের, জীবনের সংগ্রাম, তাদের বঞ্চনা, আর অনিশ্চিত ভবিষ্যতের বাস্তবতা আমাকে ভীষণ ভাবে পীড়া দিচ্ছে প্রতিনিয়ত ।
এই মানবিকতা ও দায়িত্ববোধের তাড়নায় ২০১৯ সনে প্রতিষ্ঠা করি , “মহুয়া’স কল্যাণ সংস্থা” উদ্দেশ্য সর্বময় আশ্রয় কেন্দ্র, যেখানে সকল ধরনের নিরাশ্রয়ের আশ্রয় দান, সুন্দর ও সম্ভাবনাময় বর্তমান ও নিশ্চিত ভবিষ্যতের নিশ্চয়ত নিশ্চিত করা ।
ডাস্টবিনে পড়ে থাকা শিশু, রাস্তায় ফুল বিক্রেতা বালিকা, স্বামী হারা বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী ও নিরাশ্রয় বৃদ্ধদের নিয়ে কাজ করার প্রত্যয় নিয়েছে আমার সংস্থা।
এর ই ধারাবাহিকতা থেকে ওপেন করেছি, ” মহুয়া”স চয়েস” অনলাইন বিজিনেস পেইজ । দেশি, বিদেশি ঐতিহ্যবাহী খাদ্য সামগ্রী, পিঠা ও বিভিন্ন মজাদার কাস্টোমাইজ পার্টি কেইক ও বেকারি।
এছাড়া ও আমরা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সহ সরকারী বিপণন সংস্থা সমুহের ষ্টেক হোল্ডার হিসেবে কাজ করে যাচ্ছি । বাংলাদেশের ঐতিহ্যবাহী রেশম সিল্ক সহ হাতের সেলাইয়ের কাজ, পাট ও চামড়াজাত পণ্য সামগ্রী নিয়ে কাজ করছি ।
প্রচলিত অর্থে, ” মহুয়া” একটি চমৎকার সুগন্ধি পাহাড়ি ফুল । কিন্তু, আমার “মহুয়া”স” একটি বিশেষায়িত নাম : ম – মফিজ উদ্দিন আহমেদ, আমার বাবা, হু – হুরেন্নাহার আহমেদ, আমার মা , শ – শবনম সুলতানা, আমি নিজে । আমার বাবা মা তৎকালীন সময়ের শিক্ষিত, সৎ মানবিক ও উদার চারিত্রিক বৈশিষ্ট্য উজ্জ্বল ছিলেন । তাঁদের অনুপ্রেরণা ও স্মৃতির প্রতি সম্মান রেখে কাজ করে যেতে চাই আমৃত্যু ।
পাশে থেকে উৎসাহ ও সহযোগীতা প্রদানের জন্য সকল উদ্যোক্তা সহযাত্রী ও পৃষ্ঠপোষকতা দানকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । অনেক অনেক ভালো থাকবেন সবাই সবসময় । আমাদের জন্য দোয়া করবেন ।
ধন্যবাদ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।