পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শিক্ষার্থীরাই আমাদের কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু

Md Abu Bakar Siddique
ডিসেম্বর ২, ২০২৫ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান রবিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি শিক্ষকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে এনইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য লাবিবা আব্দুল্লাহ, প্রো-উপাচার্য, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, আমরা শিক্ষকরা শিক্ষার্থীদের অভিভাবক—তাদের বাবা-মায়ের মতো। শিক্ষার্থীরা যাতে সঠিক দিকনির্দেশনা পায়, তা আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের সব কাজ শিক্ষার্থীকেন্দ্রিক হতে হবে।

তিনি বলেন, শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র। শিক্ষকদের প্রতিটি আচরণ বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে। তাই এসব বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি সকল শিক্ষককে একটি পরিবারের মতো ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, টিমওয়ার্ক ছাড়া কোনো লক্ষ্য অর্জন সম্ভব নয়। আমাদের অবশ্যই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।

গবেষণা ও প্রকাশনা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে উপাচার্য বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং অনেকাংশে নির্ভর করে শিক্ষকদের গুণগতমানের গবেষণা ও প্রকাশনার ওপর। নর্দান ইউনিভার্সিটিকে নতুন উচ্চতায় নিতে যা যা প্রয়োজন—তা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় তিনি ট্রাস্টি বোর্ডের সহযোগিতা কামনা করেন।

উপাচার্য যৌন হয়রানি, একাডেমিক অসততা এবং সব ধরনের নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।

বক্তব্য দেন  ট্রাস্টি বোর্ডের সদস্য লাবিবা আব্দুল্লাহ
বক্তব্য দেন ট্রাস্টি বোর্ডের সদস্য লাবিবা আব্দুল্লাহ 

অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সদস্য লাবিবা আব্দুল্লাহ বলেন, একজন নেতা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে অন্যদের প্রভাবিত করেন। প্রত্যেক ফ্যাকাল্টি সদস্যই একজন নেতা। নবনিযুক্ত উপাচার্যের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, উপাচার্য মিজানুর রহমানের মধ্যে যোগ্যতা ও সততা—এই দুটি গুরুত্বপূর্ণ গুণ রয়েছে, যা একজন ভালো নেতার জন্য অত্যন্ত জরুরি। তিনি সকল শিক্ষককে উপাচার্যকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, এই সহযোগিতার মাধ্যমেই নর্দান ইউনিভার্সিটিকে উৎকর্ষতার দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।