বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

দীর্ঘদিন পর ৩১ নং ভাংনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন, অনুষ্ঠিত হলো প্রথম সভা

তাহামিনা আক্তার
নভেম্বর ৩, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

  • দীর্ঘদিন পর ৩১ নং ভাংনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন, অনুষ্ঠিত হলো প্রথম সভা

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘদিনের বিরতির পর নতুন উদ্যমে ৩১ নং ভাংনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (গভর্নিং বডি) গঠন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর ২০২৬) নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষক সংকটসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নিজামুল হক লিপন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন নিরঞ্জন রায়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—তাহমিনা আক্তার, মোহাম্মদ হুসাইন চৌধুরী, ইউপি সদস্য রেখা ইসলাম, বিপুল, ইদ্রিস, ছাবেদ, কাজল বেগম, মোছাম্মৎ শ্রুতি, রাধেশ্যাম দাস, মোহাম্মদ সম্রাট হোসেন, শারমিন আক্তার ও হাফিজুল ইসলাম।

প্রথম সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, সাবেক ও ভারপ্রাপ্ত ম্যানেজিং কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা শেষে উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন নবগঠিত কমিটির সদস্যরা। পরে তাঁরা বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার পরিবেশ, অবকাঠামো ও বিভিন্ন সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

সভায় বিদ্যালয়ের দীর্ঘদিনের শিক্ষকসংকটসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। ইতোমধ্যে চারজন শিক্ষক নিয়োগের বিষয়টি উল্লেখ করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় উঠে আসা সমস্যাগুলো চিহ্নিত করে সবার সামনে তুলে ধরা হয় এবং সেগুলোর সমাধানে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নবগঠিত ম্যানেজিং কমিটির পক্ষ থেকে জানানো হয়, বিদ্যালয়ের সার্বিক সমস্যা সমাধানের লক্ষ্যে এক মাস সময় নেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা ও বাজেট প্রণয়নের মাধ্যমে অগ্রাধিকারভিত্তিতে সমস্যাগুলোর সমাধানে কাজ শুরু করা হবে।

আধুনিক কেরানীগঞ্জের স্বপ্নদ্রষ্টা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আমানউল্লাহ আমানের স্নেহভাজন এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির বিশ্বস্ত ও আস্থাভাজন হিসেবে পরিচিত নবনির্বাচিত সভাপতি মোঃ নিজামুল হক লিপন বিদ্যালয়ের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির সম্মিলিত উদ্যোগ, জবাবদিহিতা ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে ৩১ নং ভাংনা সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি সুন্দর, সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।