পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সাত কলেজ শিক্ষার্থীর বৃহৎ বিক্ষোভ আজ

Md Abu Bakar Siddique
ডিসেম্বর ৩, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর সরকারি সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আজ বুধবার বেলা ১১টায় ঢাকা কলেজ থেকে ইডেন মহিলা কলেজ পর্যন্ত বৃহৎ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির ডাক দিয়েছে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন। মঙ্গলবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা জানায় বিষয়টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ–২০২৫’ এর খসড়া নিয়ে নানা আলোচনা হলেও এখনো চূড়ান্ত অগ্রগতি দেখা যায়নি। শিক্ষা মন্ত্রণালয় গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে মতামত গ্রহণ করে এবং পরে শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, সুশীল সমাজের সঙ্গে তিন দফা বৈঠকেও খসড়া নিয়ে আলোচনা হয়। তবু চূড়ান্ত অধ্যাদেশ না আসায় পরিচয় সংকট, একাডেমিক কার্যক্রমের অনিশ্চয়তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে আছেন প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী।

এই অবস্থায় রাষ্ট্রপতির পক্ষ থেকে অতিসত্বর অধ্যাদেশ জারির দাবিতে আজ বৃহৎ বিক্ষোভ মিছিল করা হবে। কর্মসূচি শেষে ঢাকা কলেজের মূল ফটকে সংবাদ সম্মেলন হবে। সাত কলেজের অর্থাৎ প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সব শিক্ষার্থীকে এই কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।