পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সাদিয়া আহমেদ রুম্পা: উদ্যোক্তা’র জীবনের গল্প

পত্রিকার পাতা ডেস্ক
জুলাই ১৯, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

১. নিজের সম্পর্কে একটু বলুন।

উত্তর : আমার নাম সাদিয়া আহমেদ রুম্পা। ঢাকার বাসাবো তে থাকি। ঢাকা সিটি কলেজ থেকে বিবিএ এবং আহছানুল্লাহ ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি থেকে এমবিএ শেষ করে শিক্ষকতা পেশায় যোগদান করেছি। তারপর পেস্ট্রি এবং বেকারির উপর প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হয়েছি। আমার পেইজের নাম Cakes & Bakes।

২. উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছেন?

ব্যাবসা শুরু করার পেছনের গল্পটা কী?

উত্তর : উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পেয়েছি আমার হাজব্যান্ড থেকে। কেক বানাতে খুব ভালোবাসতাম আমি। বানিয়ে ছবি পোস্ট করার পর কিছু অর্ডার পাওয়া শুরু করি। তখনই উদ্যোক্তা হওয়ার আগ্রহ জন্মায়।

৩. প্রথম বিনিয়োগ কত ছিল? কি পরিমাণ মুলধন নিয়ে ব্যাবসা শুরু করেছিলেন?

উত্তর : প্রথমে বিনিয়োগ খুব ই অল্প ছিলো। ৫-৬ হাজার টাকার মত। যেটা দিয়ে আমি কেক বানানোর জিনিসপত্র কিনেছিলাম।

৪. আপনার পণ্যের বিশেষত্ব কী? নতুন কোন পণ্য বা সেবা নিয়ে কাজ করছেন কি?

উত্তর : আমার পণ্য ফ্রেশ, হাইজেনিক এবং মানসম্পন্ন উপকরণ দিয়ে তৈরী। ভোক্তার পছন্দ অনুযায়ী তৈরী করে থাকি।

৫. শুরুতে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন?

উত্তর : শুরুতে ডেলিভারি দেয়া নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছি অনেক। এছাড়া উপকরণ সংগ্রহ করা আর প্রাইসিং ঠিক, প্যাকেজিং করা নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছি।

৬. কার সমর্থন বেশি পেয়েছেন?

উত্তর: পরিবার, বন্ধু, আত্মীয় সবার সাপোর্ট পেয়েছি কিন্তু সবচেয়ে বেশি সমর্থন পেয়েছি আমার হাসবেন্ড এর।পাশাপাশি খ তে খাঁটি পরিবারের সাহায্য পেয়েছি।

৭. কোন সংগঠনের সহায়তা পেয়েছেন? তাহলে তাদের সম্পর্কে একটু বলুন, যেনো অন্য উদ্যোক্তারাও উপকৃত হয়।

উত্তর : অনলাইন প্লাটফর্মে নিজের পরিচিতি বাড়ানোর জন্য খ তে খাঁটি পরিবার নামে একটি গ্রুপে যুক্ত হই। এটা নারী উদ্যোক্তাদের জন্য দারুণ একটা সংগঠন। ব্যাবসার প্রচার প্রসার করা এবং একজন সফল উদ্যোক্তা হতে গ্রুপটি সাহায্য করে।

৮. কঠিন সময়ে নিজেকে মোটিভেটেড রাখেন কীভাবে?

উত্তর : ভেঙে না পরে ভুল থেকে শিক্ষা নেই। আল্লাহর উপর ভরসা রাখি এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করি।

৯. উদ্যোক্তা জীবনের সবচেয়ে বড় সাফল্য কোনটি?একজন উদ্যোক্তা হিসেবে আপনার সবচেয়ে বড় শক্তি কী?

উত্তর : আমার বানানো কেক,পেস্ট্রি,ব্রাউনী, কুকিজ খেয়ে যখন কাস্টমার প্রশংসা করে এবং পজিটিভ রিভিউ দেয় এটাকে সবচেয়ে বড় সাফল্য মনে করি।

১০. এমন কোনো ব্যর্থতা আছে যা থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন?

উত্তর :অনেক সময় ডেলিভারি ম্যানের অসতর্কতার জন্য কেক নষ্ট হতো।সেই সমস্যা সমধানের জন্য কাজ করেছি।দক্ষ ডেলিভারি এজেন্সির সাথে কাজ করেছি এবং সমস্যার সমাধান করেছি।

১১. কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য কীভাবে বজায় রাখেন?

উত্তর :শিক্ষকতার পাশাপাশি বেকিং এর কাজ কঠিন হলেও অসম্ভব না।সময় ভাগ করে নিয়ে রুটিন মেনটেইন করে কাজ করি তার পাশাপাশি পরিবার কেও সময় দেই।

১২. বর্তমান প্রেক্ষাপটে চাকরি না করে ব্যবসা, কোনটা বেশি বাস্তব? আপনার কি মনে হয়?

উত্তর :আমার মতে দুটোই গুরুত্বপূর্ণ কাজ।তবে ব্যবসাতে সফলতার সম্ভাবনা বেশি।

১৩. ছোট বেলায় কি হওয়ার স্বপ্ন দেখতেন? কোন পেশায় যাওয়ার ইচ্ছে ছিলো?

উত্তর :ছোট বেলা থেকে আমি শিক্ষকতা পেশা পছন্দ করতাম।তার পাশাপাশি রান্না এবং বেকিং পছন্দ করতাম।তাই ২ টাই ধরে রাখার চেষ্টা করেছি।

১৪. আপনার ব্যবসার সবচেয়ে মজার অভিজ্ঞতা কী?

এমন কোনো গ্রাহকের গল্প আছে যা আজও মনে পড়ে?

উত্তর :একজন কাস্টমার আমার ব্যবসায় শুরুর সময় থেকে এই পর্যন্ত ৫ বছরে অনেকগুলো কেক নিয়েছিলো। এবং সবগুলো কেকের ছবি এক সাথে পোস্ট করে সুন্দর একটা রিভিউ দিয়েছিল।যেটা আমার জন্য খুবই আনন্দের আর অনুপ্রেরণার ছিল।

১৫. ভবিষ্যৎ পরিকল্পনা কি? আগামী ৫ বছরে আপনার ব্যবসাকে কোথায় দেখতে চান?

উত্তর :আমি চাই আমার Cakes & Bakes একটা ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাক।নিজের একটা বেকারি হোক।

১৬. যারা এখন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য আপনার বার্তা / পরামর্শ কী?

উত্তর :নিজের উপর বিশ্বাস রাখতে হবে।হাল ছাড়া যাবেনা।ধৈর্যশীল এবং পরিশ্রমী হতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।