আসসালামু আলাইকুম।
আমি সারাতুল জান্নাত তানিশা। আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে বলছি। আজকে আমি শেয়ার করব, উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। হাতের ছোটোখাটো কাজ করার অভ্যাস আমার ছোট থেকেই। যদি বলে থাকি উদ্যোক্তা জীবনের শুরুটা, তাহলে সেটা প্রায় ২০২১ এ শেষের দিকে করোনার সময় শুরু হয়েছিল। ২০২১-এর শেষের দিকে আমার করোনা পজিটিভ ছিল।
তখন প্রায় বেশ অনেকদিন ঘর বন্দী ছিলাম। তখন একদিন একটা পেইন্ট করি, এবং সেই পেইন্ট সবাই দেখার পর অনেক প্রশংসা করে। তার থেকে আমার আগ্রহ বাড়ে। এবং আমি সেটা নিয়ে কাজ করা শুরু করি। তারপর একটা পেজ খুলি। আস্তে আস্তে এখন হাতের তৈরি অনেক ধরনের গহনা নিয়েও কাজ করি এবং আমার সেই পেইজে আমার হাতের বানানো সব ধরনের জিনিস দেখা যায়।
পেইজ-এর পাশাপাশি আমি খাবার নিয়ম কাজ শুরু করলাম। আলহামদুলিল্লাহ, কুকিং, বেকিং দুইটা কোর্স আমার কমপ্লিট। যদিও রান্নার প্রতি আমার ভালোবাসা ছিল না। এর পুরো ইন্সপিরেশন আমার আম্মু। এখন আলহামদুলিল্লাহ আমি আমার পেইজ নিয়েও কাজ করছি এবং খাবার নিয়েও কাজ করছি।
২০২১ থেকে শুরু ২০২৬ চলছে, আলহামদুলিল্লাহ সবকিছু ভালো চলছে। অনেক অনেক বড় বড় উদ্যোক্তা দের থেকে আমি অনেক ছোট। আমি চাই সবার ভালোবাসা, স্নেহ ও আদর নিয়ে উপরে উঠতে।
তাই চাইবো সবাই আমার পাশে থাকবেন।

