https://waltonbd.com/refrigerator-freezer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

সুন্দরবনে অস্ত্রসহ ‘দুলাভাই বাহিনী’র সদস্য আটক

Main Admin
নভেম্বর ৬, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দুলাভাই বাহিনীর সদস্য কামরুল সরদারকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে কুমড়োকাঠি খাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক কামরুল সরদার (৫৫) সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকার বাসিন্দা।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুন্দরবনের কুমড়োকাঠি খাল এলাকায় ‘কুখ্যাত’ ডাকাত দুলাভাই বাহিনী ডাকাতির জন্য অবস্থান করছে এমন তথ্য পেয়ে অভিযান চালায় কোস্টগার্ডের সদস্যরা। এসময় অভিযানের তথ্য পেয়ে ডাকাতরা বনের গহিনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরবর্তীতে তাদেরকে ধাওয়া করে একটি একনালা বন্দুক, ৩ রাউন্ড তাজা গুলি ও ৭ রাউন্ড ফাঁকা গুলিসহ দুলাভাই বাহিনীর এক সদস্যকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে দুলাভাই বাহিনীর সঙ্গে সুন্দরবনে ডাকাতি করে আসছিল বলে স্বীকার করেছে।

জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ এবং আটক করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে আগামীতেও বাংলাদেশ কোস্টগার্ডে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।