পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সোনার বার ও কয়েন বিক্রি : ‘গোল্ড কিনেন টেকনোলজি’র সদস্যপদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৯, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

অবৈধভাবে সোনার অলংকারের পরিবর্তে সোনার বার ও কয়েন বিক্রি করায় ‘গোল্ড কিনেন টেকনোলজিস’ লিমিটেডের সদস্যপদ স্থগিত ক‌রা হয়েছে।

বৃহস্প‌তিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাজুস জানায়, গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেড বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণের আবেদনের পরিপ্রেক্ষিতে সকল শর্ত পূরণ করায় ২০২২ সালের ২৬ ডিসেম্বর প্রতিষ্ঠানটিকে বাজুসের প্রাথমিক সদস্যপদ দেওয়া হয়।

কিন্তু প্রতিষ্ঠানটি বাজুসের গঠনতন্ত্রের ৪(ক) ধারা যথাযথভাবে অনুসরণ না করে নিয়ম বহির্ভূতভাবে সোনার অলংকারের পরিবর্তে সোনার বার ও কয়েন বিক্রি করায় প্রতিষ্ঠানটির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।