পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সোনালি মুরগির দাম হু হু করে বাড়ছে কেন?

Md Abu Bakar Siddique
এপ্রিল ১১, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

বাজারে হু হু করে বাড়ছে সোনালি মুরগির দাম। বাজারের পরিসংখ্যান বলছে, এক মাসের ব্যবধানে সোনালি জাতের মুরগির দাম কেজিতে বেড়েছে ১৪০ টাকার মতো বেড়েছে। এমন কাণ্ড দেখে ক্রেতাদের অনেকেরই চোখ কপালে উঠছে। কারণ, তিনি ঈদের সময় যে মুরগি কিনেছেন ৩০০ থেকে ৩২০ টাকায় ঈদ পরবর্তী সময়ে সেই মুরগি কিনতে হচ্ছে ৪২০ থেকে ৪৩০ টাকায়।

সোনালির দামের উলম্ফনে অনেককে পছন্দের মুরগি না কিনেই বাড়ি ফিরতে হচ্ছে। কাউকে আবার বিকল্প হিসেবে অন্যকিছু বেছে নিতে হচ্ছে। কেউ আবার এতো বাড়তি দাম দেখে বিক্রেতাদের সঙ্গে বচসায় জড়াচ্ছে।

বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি সোনালি মুরগি ৪২০ থেকে ৪৩০ টাকায় বিক্রি হচ্ছে। সাধারণত ঈদের পর মুরগির দাম কিছুটা কমে, তবে এ বছর দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। দাম কমার পরিবর্তে বেড়েই চলেছে।

কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় বাজারে সোনালি মুরগির দাম বেড়েছে ৫২ শতাংশ। আর গত এক মাসের ব্যবধানে বেড়েছে প্রায় ২৭ শতাংশ।

ব্যবসায়ীদের দাবি, বিভিন্ন এলাকায় বার্ড ফ্লুর প্রকোপ বেড়েছে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সোনালি মুরগি। যার প্রভাব পড়েছে বাজারে। তারা জানান, পাইকারি বাজারে মুরগির সরবরাহ কমে গেছে। এছাড়া পরিবহন ভাড়াও বেড়েছে। খুচরা ব্যবসায়ীদের বেশি দামে কিনে এনে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। দাম বাড়ার কারণে অনেক দোকানে মুরগি বিক্রি আগের চেয়ে প্রায় অর্ধেক কমে গেছে।

সরেজমিন বলছে, কলতাবাজার, নারিন্দা বাজারে ব্রয়লার মুরগির দাম খুব বেশি না বাড়লেও ঈদের পর থেকে রেকর্ড দামে বিক্রি হচ্ছে সোনালি ও দেশি মুরগি। প্রতি কেজি ব্রয়লার ২২০ থেকে ২৪০ টাকা, সোনালি মুরগি ৪২০ থেকে ৪৪০ টাকা ও দেশি মুরগি ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।