বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

স্বাগত ২০২৫, উচ্ছ্বাস-উল্লাসে নতুন বছর উদযাপন

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই অবিরত আতশবাজির ঝলকানিতে বর্ণিল হয়ে উঠেছিলো রাজধানী ঢাকার আকাশ। পাশাপাশি ফুটতে থাকে পটকা। শব্দে প্রকম্পিত হয় চারপাশ। নতুন বছরকে বরণ করে নিতে এভাবেই একযোগে ঢাকার বিভিন্ন এলাকার ছাদ বা কোথাও মাঠ থেকে আতশবাজি পোড়ানো হয়। কেউ ফানুস উড়ায়।

যদিও নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে জন্য রাজধানীতে এ আয়োজন বন্ধের নির্দেশনা ছিল আইনশৃঙ্খলাবাহিনীর। এ উপলক্ষে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। নিরাপত্তার জন্য রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি চালাচ্ছেন পুলিশ ও র‌্যাবের সদস্যরা। অনেক এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

বিধিনিষেধ থাকলেও রাজধানীবাসী মহাধুমধামে আবার কোথাও অল্প পরিসরে আয়োজন করছে পার্টি। আনন্দ-উচ্ছ্বাসের কমতি থাকছে না যেন। অনেকে বাসার ছাদে বারবিকিউ পার্টি, কেক কাটাসহ নানা আয়োজন রেখেছেন।

পুরানো বছরকে পাশ কাটিয়ে সমস্ত দুঃখ দুর্দশা ভুলে নতুন উদ্যমে, নতুন প্রত্যাশায় নতুন বছরকে স্বাগত জানিয়েছেন রাজধানীবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।