পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

Link Copied!

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১২ শিশু মারা গেছে। এর মধ্যে ১ জনের হামে এবং ১১ জনের হামের উপসর্গে মৃত্যু হয়েছে। এসময়ে ১ হাজার ২৩৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গোটা দেশে হাম ও হামের উপসর্গে ১২ শিশুর মৃত্যু হয়েছে। হাম শনাক্ত হয়ে এক শিশু ঢাকায় মারা গেছে। আর হামের উপসর্গে বরিশালে ১ জন, ঢাকায় ৫ জন, খুলনায় ১ জন, ময়মনসিংহে ১ জন, রাজশাহীতে ২ জন এবং সিলেটে ১ জন প্রাণ হারিয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম শনাক্ত হয়ে ৫৭ শিশু মারা গেলো। আর হামের উপসর্গে ২৭৯ শিশুর মৃত্যু হলো। এসময়ে দেশে ৬ হাজার ২০৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৪৫ হাজার ৪৯৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩১ হাজার ৯১২ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ২৮ হাজার ২৩৮ শিশু বাসায় ফিরেছে।

এর আগে ৪ মে হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, হামের বিস্তার নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো এবং দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।