য়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি ১০ কেজি ভারতীয় রুপা আটক করেছে। ৬ বিজিবি পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের ইসরাখালি গ্রামের বটতলা নামক স্থানে তারা এ্যাম্বুশ করে। সময় একজন চোরাকারবারী ভারত হতে বাংলাদেশে প্রবেশের পর বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহলদল তাকে ধাওয়া করে। টহল দলের ধাওয়া খেয়ে চোরাকারবারী তার হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগটি বাংলাদেশের পার্শ্বে আখক্ষেতের মধ্যে ফেলে দিয়ে ভারতীয় ভূখন্ডে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগ জব্দ করতে সক্ষম হয়। টহলদল ব্যাগটির ভিতর হতে স্কচটেপে মোড়ানো ১০টি প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকৃত প্যাকেট হতে ১০ কেজি ভারতীয় দানাদার রুপা আটক করে। এ ব্যাপারে সুবেদার আশরাফুল ইসলাম বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করেন। আটককৃত ভারতীয় দানাদার রুপা মেহেরপুর ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


