পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, আবেদন যেভাবে

Md Abu Bakar Siddique
অক্টোবর ৩১, ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

চাকরিপ্রত্যাশীদের জন্য মিলল বড় সুখবর। বাংলাদেশ ব্যাংকের অধীন ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ১ হাজার ৮৮০টি অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। সব থেকে বেশি পদ বাংলাদেশ কৃষি ব্যাংকে। প্রতিষ্ঠানটি ১ হাজার ২৮৯টি পদে লোকবল নেবে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই পদগুলোতে আবেদন করা যাবে।

চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি

পদের নাম : অফিসার (সাধারণ)

১. সোনালী ব্যাংক পিএলসি : ২২৬টি

২. রূপালী ব্যাংক পিএলসি : ৩০টি

৩. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি : ১৩৯টি

৪. বেসিক ব্যাংক পিএলসি : ৫০টি

৫. বাংলাদেশ কৃষি ব্যাংক : ১ হাজার ২৮৯টি

৬. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক : ৪৮টি

৭. বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন: ২০টি

৮. কর্মসংস্থান ব্যাংক : ৮টি

৯. আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক : ৩৩টি

১০. প্রবাসী কল্যাণ ব্যাংক : ২০টি

১১. পল্লী সঞ্চয় ব্যাংক : ১৭টি

শিক্ষাগত যোগ্যতা

১. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে

২. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলো ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।

৩. কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বেতন-ভাতা

১৬,০০০-৩৮,৬৪০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

আবেদনের নিয়ম

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট-এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। এর আগে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলি ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়

৩০ নভেম্বর-২০২৫

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।