বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

২০২৫ সাল হবে হাসিনাসহ অপরাধের বিচারের বছর: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

২০২৫ সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচারের বছর বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। বুধবার নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।

তাজুল ইসলাম বলেন, নতুন বছরে বিগত ১৬ বছরের অপকর্মের বিচারের কাজ চলবে। প্রধান বিচারপতির সম্মতির পর সংস্কার সম্পন্ন হওয়া মূল ভবনে বিচার কাজ শুরু হবে। বিগত আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে, তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তবে ট্রাইব্যুনাল তার বিচার কাজ এগিয়ে নেবে।

এ সময় প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ, আবদুল্লাহ আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।