বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

২ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন

চুনারুঘাট:(হবিগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

ছাত্রজনতার ওপর হামলার মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারি স্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুরের পর থানায় নিয়ে আসা হয়েছে। শুক্রবার সকালে তাকে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন রায়। আগামী রোববার তাকে কারাগারে পাঠানোর কথা রয়েছে। ব্যারিস্টার সুমনের রিমান্ড ঘিরে থানায় বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে থানায় ঢুকতে দেওয়া হচ্ছে না। কড়া নিরাপত্তায় চলছে সাবেক এমপি সুমনের জিজ্ঞাসাবাদ। এ জন্য থানার প্রবেশপথ ও থানা প্রাঙ্গণে করা নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে বৃহস্পতিবার সুমনের উপস্থিতিতে আদালতে রিমান্ড আবেদন করেন চুনারুঘাট থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা লিটন রায়। এসময় সুমনের আইনজীবীর পক্ষ থেকে রিমান্ড বাতিল ও জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। প্রসঙ্গত, গত ১৬ জুলাই চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা করেন চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন। এছাড়াও হবিগঞ্জের মাধবপুরে সরকারি ডাকবাংলোয় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ এবং রাজধানীর বনশ্রীতে আন্দোলনের হামলা মামলায়ও তিনি আসামি। এদিকে রিমান্ডের খবরে  বিকেলে চুনারুঘাট উপজেলা ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা  অভিযুক্ত সাবেক এমপি সুমনের  কুশপুতুল নিয়ে বিক্ষোভ  শেষে তাতে  জুতা নিক্ষেপ করে আগুনে পুড়িয়ে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।