বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

মিটফোর্ড হাসপাতালে শিশুর শরীরে ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন

Main Admin
জুলাই ১৫, ২০২৪ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে রাফা নামের এক শিশুর শরীরে প্রথমবারের মত সফলভাবে ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন করা হয়েছে।

জানা যায়, রাফা জন্মগত বধির ছিল। তার বয়স আড়াই বছর।

ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ডা. ডি.জি.এম আকাইদুজ্জামান ও প্রোগ্রামের কো- অর্ডিনেটর অধ্যাপক ডা. মনি লাল আইচ লিটুর তত্ত্বাবধানে শিশুটির শরীরে ইমপ্লান্ট প্রতিস্থাপন করা হয়।

এই অপারেশনে সার্জিক্যাল টিমে ছিলেন জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. জাকারিয়া সরকার, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ হানিফ, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ রাফিউল আলম, সরকারী অধ্যাপক ডা. উৎপল কুমার সরকার, সরকারী অধ্যাপক ডা. তৌহিদুল ইসলাম মণ্ডল, সহকারী অধ্যাপক ডা. ওবায়দুল ইসলাম সুমন, সহকারী অধ্যাপক ডা. আবু বকর সিদ্দিক এবং আবাসিক সার্জন ডা. এম. এম. হাসান আলী ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রোগ্রামের কো অর্ডিনেটর অধ্যাপক ডা. মনি লাল আইচ লিটু বলেন, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে আরও ১৯ টি ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন করার পরিকল্পনা রয়েছে। এই কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সমাজ কল্যাণ মন্ত্রী ডা. দিপু মনি, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।