হত্যা মামলার ফাঁসির আসামী ওবাইদুর মোল্লা (৩৫) দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশের হাতে আটক হয়েছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে ফরিদপুরের সদরপুর উপজেলা থেকে বোয়ালমারী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ওবায়দুর মোল্লা বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ভাটদি গ্রামের ওয়াহেদ মোল্লার ছেলে।
থানা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৫ মার্চ বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ভাটদি গ্রামের প্রবাসী আফসার মোল্যার স্ত্রী মনিরা বেগমের (৩০) মরদেহ বাড়ির পাশের গম ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত মনিরা বেগমের ভাই রবিউল মোল্যা বাদী হয়ে ঘটনার পরদিন বোয়ালমারী থানায় একই গ্রামের ওবায়দুর মোল্যাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৮। মামলায় চলতি বছরের ২৪ মার্চ ওবায়দুর মোল্যাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।
বোয়ালমারী থানার উপপরিদর্শক(এসআই)আব্দুল লতিফ মন্ডল জানান,নিহত মনিরার স্বামী প্রবাসে থাকার করণে ওবায়দুরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কে তারা চাচি-ভাতিজা। প্রেমের সম্পর্ক ফাটল ধরার জেরে ২০১৯ সালের ১৫ মার্চ মনিরাকে হত্যা করে বাড়ির পাশের গম ক্ষেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ ফেলে রেখে পালিয়ে যান ওবায়দুর। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সদরপুর উপজেলার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলম রসূল বলেন, ফাঁসির আসামি ওবায়দুরকে গ্রেফতারের পর বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


