বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান

আন্তর্জাতিক ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। বুধবার দিল্লি পুলিশের কর্মকর্তারা শহরটির কালিন্দি কুঞ্জ এলাকার বাসিন্দাদের নথি যাচাইয়ের জন্য বিশেষ এই অভিযান পরিচালনা করেছেন।

এর আগে, মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) ভি কে সাক্সেনার অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার এই নির্দেশের পরদিন দিল্লি পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

দেশটির বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, লেফটেন্যান্ট গভর্নর সাক্সেনার কার্যালয় মঙ্গলবার দিল্লির মুখ্যসচিব ও পুলিশ কমিশনারকে একটি চিঠি দিয়েছে। এতে ভারতের রাজধানীতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ‘‘কঠোর পদক্ষেপ’’ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এই নির্দেশ পাওয়ার পর বুধবার দিল্লির কালিন্দি কুঞ্জ এলাকর বাসিন্দাদের নথি যাচাইয়ের জন্য পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় সেখানকার বাসিন্দাদের প্রত্যেকের নথিপত্র যাচাই করা হয়।

কয়েক দিন আগে দিল্লির মুসলিম নেতাদের একটি প্রতিনিধি দল লেফটেন্যান্ট গভর্নর সাক্সেনার সঙ্গে সাক্ষাৎ করে দিল্লিতে অবৈধ অনুপ্রবেশকারীদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এই সমস্যার সমাধানে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

দিল্লি পুলিশ বলেছে, তারা অবৈধভাবে বসবাসকারীদের শনাক্ত ও অবৈধ উপায়ে পাওয়া তাদের সরকারি নথিপত্র বাতিল এবং বাংলাদেশে প্রত্যাবাসন নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।