বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩১, ২০২৪ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সমর্থন চেয়েছে বাংলা‌দেশ।

সোমবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্রসচিব মো. জসীম উ‌দ্দিনের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রেন বাংলাদেশে নবনিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মো. শুহাদা ওসমান। এ সময় এ সহ‌যো‌গিতা চান পররাষ্ট্রস‌চিব।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রসচিব ২০২৫ সালের জানুয়ারিতে আসিয়ানের আসন্ন সভাপতিত্বের জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান। তিনি আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য এবং দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সমর্থন চান। তি‌নি চল‌তি বছ‌রের ৩১‌ মে মাল‌য়ে‌শিয়া যে‌তে না পারা ১৮ হাজার কর্মী যেন দেশটিতে যে‌তে পা‌রেন, সে বিষ‌য়ে জোর দেন। পররাষ্ট্রসচিব আশা প্রকাশ করেন যে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা শিগগিরই শুরু হবে। উভয়পক্ষ আগামী বছরের শুরুর দিকে পররাষ্ট্র দপ্ত‌রের পরবর্তী পরামর্শের জন্য আশাবাদ ব্যক্ত করেছে।

হাইকমিশনার জানান, মালয়েশিয়া সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে কাজ করছে।

উভয়পক্ষ জনশক্তি, বাণিজ্য, বিনিয়োগ এবং হালাল অর্থনীতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।