বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

অল ব্রডকাস্টার্স কমিউনিটির ফ্যামিলি ডে-২০২৫ অনুষ্ঠিত

রায়হান রেজা
জানুয়ারি ১১, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি)’র ফ্যামিলি ডে-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১০ জানুয়ারী) ঢাকার পূর্বাচলের একটি রিসোর্টে উৎসবমুখর পরিবেশে দিনটিকে উদযাপন করেন এবিসি পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে বার্ষিক সাধারণ সভার অংশে কন্ঠ ভোটের মাধ্যমে আগামী ২ বছরের জন্য ২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন হয়। সভাপতি নির্বাচিত হন চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী ও মহাসচিব হিসেবে নির্বাচিত হন দেবাশীষ রঞ্জন সরকার।

এদেশের টেলিভিশন ও রেডিওর উপস্থাপক দের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি) বদ্ধপরিকর বলে জানান সংগঠনটির নেতারা।

তারা আরও জানান, মিডিয়া ভিত্তিক সকল সংগঠন এর প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চায় টিডি- রেডিওর সকল উপস্থাপক দের এই ফোরাম।

সরকারি ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন, রেডিও স্টেশনগুলোর সংবাদ উপস্থাপক, টক-শো সঞ্চালক, রেডিও জকি ও অনুষ্ঠান উপস্থাপকদের সংগঠন অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি) ২০২৪ এর ৭ জুন যাত্রা শুরু করে।

গত সাত মাসে এডহক কমিটির অধীনে ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ও ওয়ার্কশপসহ নানা আয়োজন করে সংগঠনটি। এবিসি)’র ফ্যামিলি ডে,২০২৫ -এ দিনভর ক্রীড়া প্রতিযোগিতা, র‍্যাফেল ড্র, পিঠা উৎসব শেষে মনোজ্ঞ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।