পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

তারিক সিদ্দিক ও তার পরিবারের স্থাবর সম্পত্তি জব্দ

Md Abu Bakar Siddique
জুন ৫, ২০২৫ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহীন সিদ্দিক এবং তাদের সন্তান নুরিন সিদ্দিকের ২৪ দশমিক ৮০ বিঘা জমিসহ পাঁচটি প্লট ও পাঁচটি ফ্ল্যাট জব্দ (ক্রোক) করার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।

ক্রোকের আদেশ হওয়া সম্পদের মধ্যে রয়েছে, বারিধারার ডিওএইচএসের ৭ তলা দালান বাড়ি, একই এলাকার ৭ তলা ভবনের ৫ থেকে ৭ তলার ৩টি ফ্ল্যাট, ৩ হাজর ৬০০ বর্গফুটের ৪টি কার স্পেসসহ দুটি ফ্ল্যাট, পূর্বাচল নতুন শহরে ২০ কাঠা জমির চারটি প্লট এবং বসুন্ধরা আবাসিক এলাকার একটি প্লট। এ ছাড়া, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ২৪ দশমিক ৮০ বিঘা জমি। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

অনুসন্ধানে জানা যায়, তারা স্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ হওয়ার আগে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই এসব স্থাবর সম্পদ ক্রোক করা একান্ত আবশ্যক মর্মে আবেদনে বলা হয়েছে।

সাবেক এমপি বকুলের দুই বাড়ি ক্রোক, ১০ ব্যাংক হিসাব ফ্রিজ
নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের নামে রাজধানীর তেজগাঁওয়ের রাজাবাজারে থাকা ৪ তলাবিশিষ্ট দুইটি বাড়ি ক্রোক করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ব্যাংকে তার নামে থাকা ১০টি হিসাবের ১ কোটি ৭৫ লাখ ৮০ হাজার ৭৪৫ টাকা অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, দুদকের সহকারী পরিচালক মেহেদী মুসা জেবিন এ আবেদন করেন। আবেদনে বলা হয়, শহিদুল ইসলাম বকুলের বিরুদ্ধে বিপুল অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এসব স্থাবর বা অস্থাবর সম্পদ হাতবদলের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির নামে অর্জিত সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা আবশ্যক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।