পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রূপায়ণ সিটি উত্তরা ও বার্জার পেইন্টসের সমঝোতা স্বাক্ষর

Md Abu Bakar Siddique
আগস্ট ২২, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

রূপায়ণ সিটি উত্তরা ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার রূপায়ণ সিটি উত্তরার স্কাইভিলা লাউঞ্জে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মাধ্যমে, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড রূপায়ণ সিটির সকল ক্লায়েন্টদের জন্য বিশেষ সুবিধাসহ সার্ভিস প্রদান করবে। এর মধ্যে রয়েছে স্পেশাল কনসালট্যান্সি এবং প্রায়োরিটি সার্ভিস।অপরদিকে, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ক্লায়েন্টরা রূপায়ণ সিটি থেকে পাবেন বিশেষ সুবিধা। এই সুবিধাগুলোর মাধ্যমে উভয় প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের আরো উন্নত ও সুবিধাজনক সেবা প্রদান করতে সক্ষম হবে।রূপায়ণ সিটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এম মাহবুবুর রহমান, সিইও, রূপায়ণ সিটি এবং এ কে এম সাদেক নেওয়াজ চিফ বিজনেস অফিসার, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। এসময় উপস্থিত ছিলেন অমিত চক্রবর্ত্তী, মার্কেটিং ডিরেক্টর, রূপায়ণ গ্রুপ, সাইদ শরীফ রাসেল, ক্যাটাগরি হেড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

কৌশলগত অংশীদারির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান তাদের গ্রাহক এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত সুবিধা ও আধুনিক জীবনযাপনের এক অনবদ্য দ্বার উন্মোচিত করলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।