পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

৪৮তম বিশেষ বিসিএসের ২১ জনের সুপারিশ স্থগিত, দুজনের বাতিল

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

চিকিৎসক নিয়োগের জন্য অনুষ্ঠিত ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় ২১ প্রার্থীর চূড়ান্ত সুপারিশ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে ১৯ জন সহকারী সার্জন ও ২ জন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন। এছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকার কারণে দুজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।গত ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করা হয়। ফলাফলে মোট তিন হাজার ১২০ প্রার্থীর নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই তাদের নিয়োগ দিয়ে গেজেট জারি করবে। কিন্তু তার আগে ২১ জনের সুপারিশ স্থগিত এবং ২ জনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএমডিসির মূল সনদ না থাকায় ২১ প্রার্থীর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পিএসসি তাদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে।

সুপারিশ স্থগিত ২১ জনের মধ্যে সহকারী সার্জন ১৯ জনের রেজিস্ট্রেশন নম্বর হলো : ৪৮১২৬৪২৪, ৪৮১০০০৬৭, ৪৮১১৮৮৯১, ৪৮১১০৬০৬, ৪৮১০৪৮৬২, ৪৮১৩০৮৫৮, ৪৮১১০৪৫৪, ৪৮১২৮২৭০, ৪৮১০৫০২৫, ৪৮১৩২৩৪০, ৪৮১১৩৬০৪, ৪৮১২৯৫১৭, ৪৮১০৪৬৭৮, ৪৮১০৫৮৬৬, ৪৮১৩৫৬৭৮, ৪৮১০৬৮৯৩, ৪৮১০৯৫৪৭, ৪৮১০২৫৪৩, ৪৮১০৪৫১৬। সহকারী ডেন্টাল সার্জনের ২ জনের রেজিস্ট্রেশন নম্বর : ৪৮২০২৫৮৫, ৪৮২০৩৩৭৫।অপরদিকে, সহকারী সার্জন পদে ৪৮১০৯৩৩২ ও ৪৮১৩১০৪৩ নম্বরের অধিকারী দুই প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। তাদের এমবিবিএস সনদ পাওয়া যায়নি।

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১৮ জুলাই ঢাকার ২৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৪১ হাজার ২৫ জন আবেদন করেন। ২০ জুলাই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়, যেখানে ৫,২০৬ জন উত্তীর্ণ হন। এর মধ্যে সহকারী সার্জন ক্যাডারে ৪,৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জনে ৫১১ জন উত্তীর্ণ হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।