পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইলন মাস্কের নতুন এআই উদ্যোগ ‘ম্যাক্রোহার্ড’

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা xAI-এর মাধ্যমে আবারও প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন তুলতে চলেছেন ইলন মাস্ক। গ্রক ৪ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আত্মপ্রকাশের পর এবার তিনি ঘোষণা করেছেন নতুন সফটওয়্যার কোম্পানি ‘ম্যাক্রোহার্ড’ গড়ার পরিকল্পনা।ম্যাক্রোহার্ডকে সম্পূর্ণরূপে এআই-চালিত সফটওয়্যার কোম্পানি হিসেবে গড়ে তোলা হবে, যা সরাসরি মাইক্রোসফটের প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রকল্পের সহ-প্রতিষ্ঠাতা ইউহুয়াই উ সামাজিক যোগাযোগমাধ্যম X-এ জানিয়েছেন, তারা নতুন দল গঠন করছেন, যারা “কম্পিউটার কন্ট্রোল এজেন্ট” তৈরি করবে।এ দল গ্রক ৫-এর উন্নয়নের পাশাপাশি ম্যাক্রোহার্ড প্রকল্পও এগিয়ে নেবে। গ্রক ৫-এর ট্রেনিং শিগগিরই শুরু হবে এবং ২০২৫ সালের শেষ নাগাদ বাজারে আসবে বলে মাস্ক জানিয়েছেন।

ম্যাক্রোহার্ড নামটি রাখা হয়েছে মাইক্রোসফটকে ব্যঙ্গ করে- ‘Micro’ বদলে ‘Macro’ এবং ‘Soft’ বদলে ‘Hard’। মাস্কের দাবি, মাইক্রোসফটের মতো সফটওয়্যার জায়ান্টকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নতুনভাবে সংজ্ঞায়িত করা সম্ভব।অন্যদিকে মাইক্রোসফটও বসে নেই। তারা ওপেনএআই-এর সঙ্গে অংশীদারিত্ব জোরদার করেছে এবং নিজেদের এআই মডেল তৈরি করছে। অফিস ৩৬৫-এ ‘কোপাইলট’ সুবিধাও সম্প্রসারিত হয়েছে। ফলে আসছে দিনে প্রযুক্তি দুনিয়া হয়ে উঠতে চলেছে এক রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ।

তথ্য সূত্র- ইন্ডিয়া টুডে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।