বাংলাদেশ ব্যাংক রাজধানীর সেনা কল্যাণ ভবনে প্রস্তাবিত সরকারি মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক ‘ইউনাইটেড ইসলামি ব্যাংক পিএলসি/ইউনাইটেড ইসলামি ব্যাংক অব বাংলাদেশ পিএলসি’-এর জন্য অফিস স্পেস বরাদ্দ দিয়েছে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা অফিস আদেশে জানানো হয়, ‘সেনা কল্যাণ ভবনের ১৭ তলার স্যুট নম্বর ১৭০৭ এ মোট ২ হাজার ৩০৬ বর্গফুট জায়গা রেজিস্টার্ড অফিস হিসেবে বরাদ্দ করা হয়েছে।’
‘পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিতব্য এই নতুন ব্যাংকের জন্য বরাদ্দ অনুমোদন দিয়েছেন গভর্নর। ব্যাংকের রেজল্যুশন ডিপার্টমেন্টের উত্থাপিত প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে’, বলে জানা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

