পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জুবিন গর্গের মৃত্যু: সিঙ্গাপুরে যাচ্ছেন আসামের বিশেষ তদন্তকারী দল

Md Abu Bakar Siddique
অক্টোবর ১, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গর্গ ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা যান। তার অকাল মৃত্যুকে ঘিরে দানা বাঁধছে নানা প্রশ্ন। রহস্যের জট খুলতে এবার আরও এক ধাপ এগোল তদন্ত।

জুবিনের মৃত্যু তদন্তে সিঙ্গাপুর যাচ্ছেন আসামের বিশেষ তদন্তকারী দল। আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

১০ সদস্যের এই টিম গঠন করা হয়েছে ডিজিপি এমপি গুপ্তার নেতৃত্বে, যারা সিঙ্গাপুর সরকারের সঙ্গে নিবিড় সমন্বয়ে তদন্তের কাজ সম্পন্ন করবেন।

ঘটনার দিন জুবিন একটি গানের অনুষ্ঠানে যোগ দিতে সিঙ্গাপুরে ছিলেন। তবে শো-এর আগেই স্কুবা ডাইভিং করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত্যুর পেছনে কোনো গাফিলতি বা অন্য কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখতে অসম সরকার বদ্ধপরিকর।

মুখ্যমন্ত্রী আরও কড়া অবস্থান নিয়ে বলেছেন, স্যামকানু মহন্তকে, যিনি অনুষ্ঠানের মূল উদ্যোক্তা, আগামী দুই দিনের মধ্যে হেফাজতে নেওয়া হবে। এছাড়া জুবিনের ব্যক্তিগত সহকারী সিদ্ধার্থ শর্মাকেও দ্রুত আটক করা হবে, যদি না তিনি আত্মসমর্পণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।