বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

প্রকৌশলী থেকে গুগল প্রধান: সুন্দর পিচাইয়ের পথচলা

Main Admin
অক্টোবর ১৫, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ ভারতের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া এক ছেলে, যিনি আজ বিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগল এবং তার মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা। তাঁর নাম সুন্দর পিচাই

১৯৭২ সালের ১০ জুন, তামিলনাড়ুর মাদুরাইতে জন্ম নেওয়া পিচাইয়ের পূর্ণ নাম পিচাই সুন্দররাজন। বাবা ছিলেন তড়িৎ প্রকৌশলী, মা শ্রুতিলেখক। ছোট সংসারে বড় হওয়া সুন্দর ছোটবেলা থেকেই ছিলেন অতিমাত্রায় মেধাবী। বাড়ির ল্যান্ডফোনে একবার ডায়াল করা নম্বর মনে রাখতে পারার মতো অসাধারণ স্মৃতিশক্তি তখনই তাঁকে আলাদা করে তুলেছিল।

প্রাথমিক শিক্ষা শেষ করে আইআইটি খড়গপুরে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন। এরপর পিএইচডির জন্য স্ট্যানফোর্ডে গেলেও মাস্টার্স শেষ করে সেখান থেকে বের হয়ে পড়েন বাস্তব জীবনের চ্যালেঞ্জ নিতে। যুক্তরাষ্ট্রে সিলিকন ভ্যালিতে নিজের জায়গা খুঁজে নেন একাধারে প্রকৌশলী ও প্রোডাক্ট ম্যানেজার হিসেবে। এরপর এমবিএ করেন পেনসিলভানিয়ার হোয়ারটন স্কুল থেকে।

গুগলযাত্রার শুরু

২০০৪ সালের ১ এপ্রিল, এপ্রিল ফুল দিবসে গুগলে ইন্টারভিউ দেন পিচাই। সেদিনই চালু হয় জিমেইল। মজার ব্যাপার হলো, প্রথম দফাতেই চাকরি পেয়ে যান তিনি। গুগলের সার্চ টুলবারের উন্নয়নে কাজ করেই মন জয় করেন প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সার্গেই ব্রিনের।

এরপর আসে ইতিহাস গড়া ব্রাউজার গুগল ক্রোম। ২০০৮ সালে চালু হওয়ার পর এটি অল্প সময়েই ইন্টারনেট এক্সপ্লোরার ও ফায়ারফক্সকে ছাড়িয়ে দেয়। ক্রোমের অভাবনীয় সাফল্যের পর পিচাই একে একে গুগল অ্যাপস, অ্যান্ড্রয়েড, ইউটিউব, গুগল ক্লাউডসহ প্রায় সব গুরুত্বপূর্ণ পণ্যের নেতৃত্ব দেন।

২০১৫ সালে, গুগলকে পুনর্গঠন করে তৈরি হয় অ্যালফাবেট ইনকর্পোরেটেড। গুগলের সিইও হিসেবে দায়িত্ব পান সুন্দর পিচাই। এরপর ২০১৯ সালে অ্যালফাবেটেরও সিইও হন তিনি। এই পদে বসার মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি নেতাদের একজন।

ব্যক্তিজীবনে সাধারণ, কাজে অসাধারণ

সুন্দর পিচাই সামাজিক মাধ্যমে খুব একটা সক্রিয় নন। বরং নিরহংকার, বন্ধুবৎসল ও মিতভাষী মানুষ হিসেবেই পরিচিত। স্ত্রী অঞ্জলির অনুপ্রেরণায় বহু কর্পোরেট প্রলোভন এড়িয়ে গুগলে থেকে গেছেন তিনি। তাঁদের এক পুত্র ও এক কন্যা রয়েছে।

২০২২ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। সেই বছরই তাঁর আয় দাঁড়ায় প্রায় ৫৪০০ কোটি রুপি। অথচ একসময় আইএসডি ফোন করার টাকাও ছিল না তাঁর হাতে।

আইআইটি’র সেই ছাত্র আজ বিশ্বনেতা

আইআইটি খড়গপুরের প্রাক্তন ছাত্র সুন্দর আজও নিয়মিতভাবে ভার্চুয়াল কনফারেন্সে তাঁর জুনিয়রদের সাথে যুক্ত হন। তাঁর জীবন দেখিয়ে দেয়, অদম্য ইচ্ছাশক্তি ও নিষ্ঠার মাধ্যমে কোথা থেকে কোথায় পৌঁছানো যায়।

বিশ্বজয়ের গল্প অনেক শুনেছি, কিন্তু ঘরের পাশের ছেলেটি যখন সেই গল্পের নায়ক হন, তখন তা হয়ে ওঠে অনুপ্রেরণার এক জীবন্ত প্রতিচ্ছবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।