পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

৭ নভেম্বর খুবি প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু

Md Abu Bakar Siddique
অক্টোবর ৩১, ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে মোট ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলি উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন প্রক্রিয়া আগামী ৭ নভেম্বর থেকে শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর।

পরীক্ষার ফলাফল ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে। চূড়ান্তভাবে ভর্তির পর আগামী ২৫ জানুয়ারি ওরিয়েন্টেশন, রেজিস্ট্রেশন ও শ্রেণি কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ রয়েছে, ‘এ’ ইউনিট অর্থাৎ বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের অধীনে ৩২০টি আসন (সাধারণ ৩০৩ ও কোটায় ১৭) রয়েছে। এই ইউনিটে আবেদনের জন্য এসএসসি ২০২২ অথবা ২০২৩ ও এইচএসসি ২০২৪ অথবা ২০২৫ উভয় পরীক্ষার জিপিএ যোগফল কমপক্ষে ৮ থাকতে হবে।

পরীক্ষা পদ্ধতি হিসেবে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, তবে স্থাপত্য ডিসিপ্লিনের জন্য অতিরিক্ত অঙ্কন পরীক্ষা দিতে হবে।

এ ছাড়াও ‘বি’ ইউনিট বা জীববিজ্ঞান স্কুলের আওতায় মোট আসন রাখা হয়েছে ২৮১টি (সাধারণ ২৬৬ ও কোটায় ১৫)। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি ২০২২ অথবা ২০২৩ ও এইচএসসি ২০২৪ অথবা ২০২৫ পরীক্ষায় সম্মিলিত জিপিএ কমপক্ষে ৮ থাকতে হবে এবং পরীক্ষা পদ্ধতি ‘এ’ ইউনিটের অনুরূপ হবে।

‘সি’ ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুল) মোট আসন সংখ্যা ৪১৫টি (সাধারণ ৩৯১ ও কোটায় ২৪)।

এই ইউনিটে আবেদনের জন্য এসএসসি ২০২২ অথবা ২০২৩ ও এইচএসসি ২০২৪ অথবা ২০২৫ পাসে সম্মিলিত জিপিএ কমপক্ষে ৭ প্রয়োজন। চারুকলা ডিসিপ্লিনের জন্য সাধারণ পরীক্ষার পাশাপাশি অতিরিক্ত লিখিত ও অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তা ছাড়াও ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) অধীনে ৮৮টি আসন (সাধারণ ৮৩ ও কোটায় ৫) রয়েছে। এই ইউনিটে আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ ইংরেজিতে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে।

শিক্ষার্থীদের ভোগান্তি হ্রাস ও তাদের সুবিধার্থে এ বছর ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষার কেন্দ্র বাড়ানো হয়েছে।

গত বছর ঢাকা, খুলনা ও রাজশাহীতে পরীক্ষা অনুষ্ঠিত হলেও এ বছর নতুন কেন্দ্র হিসেবে চট্টগ্রামকে যুক্ত করা হয়েছে। ফলে এই তিনটি ইউনিটের পরীক্ষা মোট চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। তবে, ‘ডি’ ইউনিটের পরীক্ষা শুধু ঢাকা ও খুলনায় অনুষ্ঠিত হবে।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য খুবি অফিসিয়াল ওয়েবসাইটে (https://ku.ac.bd) পাওয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।