পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

৮ ও ৯ নভেম্বর নাট্যসঙ্ঘ কানাডার চতুর্থ নাট্যোৎসব

Md Abu Bakar Siddique
অক্টোবর ৩১, ২০২৫ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী ৮ও ৯ নভেম্বর কানাডার টরেন্টোতে নাট্যসঙ্ঘের আয়োজনে এসটি প্যাট্রিক ক্যাথলিক সেকেন্ডারি স্কুলে চতুর্থ নাট্যোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দুই দিনব্যাপী এই চতুর্থ নাট্যোৎসবে বিকেল তিনটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত ছয়টি পূর্ণাঙ্গ মঞ্চ নাটক ও একটি নৃত্যনাট্যসহ মোট নয়টি মঞ্চায়ন হবে।

এ উপলক্ষে কানাডার টরেন্টোর বাংলাদেশ সেন্টারে এক ‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময়ে উপস্থিত ছিলেন প্রবাসী বাঙালি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, পৃষ্ঠপোষক, শুভাকাঙ্ক্ষীসহ অর্ধশতাধিক মানুষ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ভূতপূর্ব সংবাদ উপস্থাপক আসমা আহমেদ মাসুদ, সংস্কৃতিজন সুমন সাঈদ, নাট্যজন নয়ন হাফিজ, সবিতা সোমানী, মিথুন রেজা, শিল্পী দম্পতি কচি রানা ও রেশমা রণি, কবি পারভেজ চৌধুরী, সম্প্রচার বিশেষজ্ঞ সায়েম মোহাম্মদসহ অন্যান্য সুধীজন।

শুভেচ্ছা বক্তব্যে বক্তারা চতুর্থ নাট্যোৎসবের সাফল্য কামনা করে বলেন, নাটক মানুষের চিন্তা শক্তি কে শানিত করে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার করে, নাটক সুন্দরের প্রতিক। এ সময়ে অভিবাসী বিশেষজ্ঞ মনীশ পাল, রিয়েলটর সুকোমল রায় নাট্যসঙ্ঘ, কানাডার যেকোন কর্মকাণ্ডে সঙ্গে থাকার অঙ্গীকার পুণর্ব্যক্ত করেন। ব্যারিস্টার সূর্য চক্রবর্তী নাট্যসঙ্ঘ কানাডার সুস্থ ও সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার অগ্রযাত্রায় তাদের অবদানের কথা তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।