আমার উদ্যোক্তা জীবনী।
উদ্যোক্তার নামঃ আরমিনা খানম।
ফোন নং- ০১৯৩১১৩৮৩৩৫
উদ্যোগের নামঃ আরমিনা’স ফুড ওয়ার্ল্ড(ARMINA’S FOOD WORLD)।
আসসালামু আলাইকুম, আমি আরমিনা খানম।
আমি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও-এর কন্যা। আমার শৈশব, কৈশোর আর প্রাপ্তবয়স্ক কাল কেটেছে নোঁয়াগাওএ।
আমি উদ্যোক্তা, আমি রন্ধন শিল্পী। রান্নার শুরু কিন্তু শখের বশে। মূলত কৈশোরে পড়াশুনা ফাঁকি দেবার ছলে রান্নাঘরে উঁকি দিতাম আর রান্নার বুয়ার কাজে সহায়তা করতাম। আর এ হতেই রান্নার প্রতি আকর্ষণ। ছোটোবেলায় স্কুলের চেয়ে আমার রান্নাঘরের প্রতি আকর্ষণ বেশী ছিলো। তাইতো রান্না আমার কাছে আবেগের বিষয়।
পরবর্তীতে মায়ের অসুস্থতাই আমাকে রান্নার কাজে আরো উৎসাহিত করে। পাশাপাশি রুটিন মাফিক পড়াশুনা চালিয়ে গিয়েছি এবং এক সময় ডিগ্রি ও পাশ করে ফেলি। নিজে নিজে চেষ্টায় ছিলাম বিভিন্ন প্রকার মজাদার খাবার রান্নার ক্ষেত্রে, যাতে করে পরিবারের সকলের জন্য মুখরোচক খাবার উপহার দেওয়া যায়। তার জন্য সব সময় সচেষ্ট ছিলাম। নিত্য নতুন খাবার তৈরী তখন একটা নেশায় পরিণত হয়। দেশী খাবার হতে চাইনিজ অথবা ইন্ডিয়ান অথবা ঝটপট(ফাষ্ট ফুড) খাবার সকল প্রকার রান্নায় একটু একটু ভিন্নতার চেষ্টা ও মজাদার করার প্রচেষ্টা ছিলো অবিরাম।
ঢাকায় বসবাস এবং বিয়ের পরে রান্নার প্রতি ঝোঁক আরো বেড়ে যায়। পরবর্তীতে সমাজসেবা অধিদপ্তর হতে নিয়েছি দীর্ঘ পাঁচ বছর একের পর এক সরকারি উন্নয়নমূলক ট্রেনিং, যার মধ্যে রান্নার একাধিক, আর রয়েছে বিউটিফিকেশান এর ট্রেনিং (বিটিটিবির অধীন)। তবে রান্নাই আমার আবেগের কেন্দ্রবিন্দু। রান্না নিয়েই আমি পরিচিতি পেতে চাই। আর ফুড এন্ড বেভারেজ লেভেল-3 (NSD’র অধীন) পাশ করার পর নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলি। এখনো নিজেকে ব্যস্ত রেখেছি বাংলাদেশ সরকারের আর্থ-সামাজিক কেন্দ্রের সদস্য হিসেবে বিভিন্ন প্রশিক্ষণ এর সাথে।
উদ্যোক্তা হিসেবে রন্ধনশিল্পে উদ্ভাবনী প্রচেষ্টা, আর কঠোর পরিশ্রম হলো মূল মন্ত্র। আর হ্যাঁ নিজের কাজে সততা থাকতে হবে। এখানে উল্লেখ্য যে আমার এই পথ চলায় আমার মেয়ে লাবিবাহ মাহজাবীন আভার উৎসাহ প্রবল। ভবিষ্যতে ইচ্ছে আছে বাস্তবে উপার্জিত রান্নার জ্ঞান দিয়ে সবার জন্য উপকারী একখানা রান্নার বই উপহার দেবার।
আসলে উদ্যোক্তা রন্ধনশিল্পীর জীবন হলো শখ, দক্ষতা, উদ্ভাবন, পরিশ্রম ও ঝুঁকি গ্রহণের এক সফল মেলবন্ধন; চলমান জীবনে এর সফলতা মূল্যায়ন সম্ভব নহে। হয়ত জীবনের শেষ প্রান্তে সফলতার হিসেব করা যেতে পারে। আর লাভ লোকসান সে তো সর্বশক্তিমানের হাতে। দোয়া করবেন সবাই আমি যেন আমার লক্ষ্যে সফল হই।

