পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিএনপি’র অনলাইন সদস্যপদ কার্যক্রমে আরব আমিরাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

Md Abu Bakar Siddique
নভেম্বর ৩, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে উদ্যোগে নিয়েছে। সম্প্রতি উদ্বোধন করা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আরব আমিরাতে প্রাথমিক সদস্যপদ নবায়ন ও গ্রহণে স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত থাকেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুবাইয়ের মতিনা গ্র্যান্ড এক্সেলসিয়র হোটেলে আয়োজিত এক সভা থেকে  আরব আমিরাতের কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দরা অনুষ্ঠানে যুক্ত হন।

প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার এই ডিজিটাল প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপি নেতারা। তারা মন্তব্য করেছেন যে, এই অনলাইন পদ্ধতির ফলে প্রবাসীদের জন্য সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণের প্রক্রিয়াটি অত্যন্ত সহজ হয়ে গেল, যা পূর্বে একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া ছিল।

ইউএই’র বিএনপি যুগ্ম আহ্বায়ক হাজী শরাফত আলী বলেন, “আমরা এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই। প্রবাসে থেকে দলের সদস্যপদ সংক্রান্ত কাজ করা এখন অনেক সহজ হলো। এতে আরব আমিরাতসহ বিশ্বের সব প্রবাসীর সঙ্গে দলের মূল কাঠামোর যোগাযোগ আরও নিবিড় হবে।”

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিল, ইউএই বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শরাফত আলী, ইউএই কমিউনিটি নেতা ইয়াকুব সৈনিক, আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম নওয়াব, সাবেক উপদেষ্টা আজিমুদ্দিন তালুকদার, বিএনপির সদস্য সেলিম উদ্দিন খান, বেলাল উদ্দিন, নুরুন্নবী ভুঁইয়া, মুসা আল মাহমুদ চৌধুরী, রিটু, প্রকৌশলী মোহাম্মদ আলী, প্রকৌশলী মফিজ উল্যাহ, যুবনেতা জানে আলম, জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক আবু রাসেল, আবু নাছের, জিল্লু রহমান আমেনা বেগম, প্রকৌশলী মোস্তফা কামাল, প্রকৌশলী আমজাদ হোসেন, প্রকৌশলী লুতফুর রহমান সুমন, মোহাম্মদ শাহাজান মিয়া, আবু তাহের রুবেল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।