পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

‘ননদ ভাবী ড্রিম পেজ’— সম্পর্কের বন্ধন থেকে উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা

Md Abu Bakar Siddique
নভেম্বর ৫, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ভালোবাসা, বন্ধুত্ব আর একসাথে স্বপ্ন গড়ার গল্প জাফরিনা জাহান প্রীতি ও সুমাইয়া আক্তার স্বর্ণার

 

নিজস্ব প্রতিবেদক ননদ আর ভাবীর সম্পর্ক মানেই যেখানে দ্বন্দ্ব, সেখানে ব্যতিক্রম এক গল্প লিখছেন দুই নারী উদ্যোক্তা — জাফরিনা জাহান প্রীতি (ননদ)সুমাইয়া আক্তার স্বর্ণা (ভাবী)
তাদের গড়ে তোলা দুটি অনলাইন পেজ— ‘Nonod Vabhi Dream Page’‘Nonod Vabhi Dream Fashion’— এখন ভালোবাসা, একতা ও নারীর সক্ষমতার প্রতীক হয়ে উঠেছে।

বন্ধুত্ব থেকে ভাবি-ননদের বন্ধন

জাফরিনা জাহান প্রীতি বলেন,

“আমার ভাবি একসময় ছিল আমার কলেজ জীবনের বেস্ট ফ্রেন্ড। সে আমার বিয়েতে অতিথি হয়ে এসেছিল, আর তখনই আমার পরিবার ওকে আমার ভাইয়ের জন্য পছন্দ করে ফেলে!”

কিন্তু স্বর্ণার পরিবার রাজি ছিল না। তারা ভেবেছিল, বান্ধবী ননদ হলে সম্পর্ক নষ্ট হতে পারে।
তবে প্রীতি হাল ছাড়েননি—

“আমি নিজে গিয়ে রিকশা করে আমার ভাবীকে আমার ভাইয়ের জন্য নিয়ে আসি,”
হাসতে হাসতে বলেন তিনি।
সেখান থেকেই শুরু হয় তাদের মধুর ‘ননদ ভাবী’ সম্পর্কের গল্প।

স্বপ্ন এক, লক্ষ্য এক

সুমাইয়া আক্তার স্বর্ণা বলেন,

“মানুষ বলেছিল— দুই দিনের উনার, ননদ ভাবী টিকবে না। কিন্তু আজ আলহামদুলিল্লাহ, আমাদের দুইটা পেজই চলছে সবার ভালোবাসায়।”

তারা বিশ্বাস করেন, একসাথে কাজ করলে সফলতা আসবেই।

“আপনি দুই বোন, দুই বান্ধবী বা ননদ-ভাবী— একসাথে কিছু শুরু করলে আল্লাহ বরকত দেন,” বলেন স্বর্ণা।

তাদের পেজ দুটিতে এখন অনলাইন ক্রেতারা নিয়মিত পণ্য অর্ডার করছেন। পোশাক, কসমেটিকস, অ্যাকসেসরিজসহ নানা ফ্যাশন পণ্য বিক্রি হয় এখানে।

পরিশ্রম আর ইতিবাচক মনোভাবেই এগিয়ে যাওয়া

প্রীতি ও স্বর্ণা দুজনেই বললেন, শুরুতে অনেক কটু কথা শুনতে হয়েছে, উপহাস সহ্য করতে হয়েছে, কিন্তু তারা থেমে যাননি।

“মানুষ ছোট করেছে, হাসিয়েছে, কিন্তু আমরা জানতাম— একদিন এই ননদ ভাবীর নামই হবে আমাদের সাফল্যের প্রতীক।”

তাদের মতে, ‘ননদ ভাবী মানেই ভালোবাসা’— এই বার্তাই তারা ছড়িয়ে দিতে চান সমাজে।

আজ “ননদ ভাবী ড্রিম পেজ” ও “ননদ ভাবী ড্রিম ফ্যাশন” শুধু দুটি অনলাইন ব্যবসা নয়; এটি এক বন্ধুত্ব, এক আত্মবিশ্বাস, আর একসাথে স্বপ্ন দেখার গল্প।

জাফরিনা জাহান প্রীতি ও সুমাইয়া আক্তার স্বর্ণা বলেন,

“আমরা চাই মানুষ বলুক— ননদ ভাবী মানেই সফলতার গল্প, ভালোবাসার গল্প।”

তারা সবার কাছে দোয়া চেয়েছেন, যেন তাদের এই মধুর সম্পর্ক ও স্বপ্ন— দুই-ই দীর্ঘস্থায়ী হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।