পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ছোট করার চেষ্টায় কেউ বড় হয় না

Md Abu Bakar Siddique
নভেম্বর ১১, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন অর্চিতা স্পর্শিয়া। এরপর টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। অসুস্থতার কারণে সাময়িক বিরতি নিলেও শিগগিরই কাজে ফিরবেন তিনি।অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব স্পর্শিয়া। যেখানে নিজের ভালোলাগা মন্দলাগার বিষয়গুলো ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে থাকেন। এক ফেসবুক পোস্টে স্পর্শিয়া লিখেছেন, যাকে নিয়ে যা ইচ্ছা তা বানিয়ে বলে দিলেই কিছু প্রমাণ হয় না। না তো যাকে ছোট করার চেষ্টা করেন সে ছোট হয়, না তো কাউকে ছোট করে আপনি বড় হন। অযথা শুধু নোংরামি ছড়ানো হয়।

তার কথায়, কোনো মেয়েকে নিয়ে বাজে কথা বলা পারিবারিক মানসিক অসুস্থতা। দেশ, সমাজ এবং আমাদের জীবন চলা উচিত সুস্থ রাজনীতি, সুস্থ মন মানসিকতা এবং সুশিক্ষার ওপর।অর্চিতা স্পর্শিয়াকে সর্বশেষ দেখা গেছে গত বছরের ঈদে ‘নূর’ ও ‘শেষটা তুমি’ নাটকে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘জলকিরণ’ এবং ‘রক্ত ময়ূর’ নামের দুটি সিনেমা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।