পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

খোকসায় আমন কাটায় উৎসবমুখরতা

Md Abu Bakar Siddique
নভেম্বর ১৪, ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আমন ধান কাটার মৌসুম শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে আমন ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়।উপজেলার খোকসা ইউনিয়নের হাসিমপুর গ্রামের কৃষকরা তাদের আমন ধানের মাঠে এ নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে অংশ নেন। কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তারা উপস্থিত থেকে কৃষকদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগান।ব্রি-১০৩ জাতের ধানে হেক্টরপ্রতি ফলন এসেছে ৭ দশমিক ১১ টন। বিঘাপ্রতি ফলন হয়েছে ৯৫০ কেজি বা ২৩ মণ ৭৪ গ্রাম।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘এ বছর স্থানীয় কৃষকদের মধ্যে উন্নত জাতের আমন ধানের বীজ, প্রণোদনা সার ও আধুনিক কৃষিপ্রযুক্তি সরবরাহ করা হয়েছে। পাশাপাশি আবহাওয়াও অনুকূলে ছিল। তাই এবার আমনের বাম্পার ফলন হয়েছে।’
কর্তন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বদরুদ্দোজা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মহসিন আলী, শাহজাদ আলী, কুলসুম বেগম ও উপসহকারী কৃষি কর্মকর্তা সদর উদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।