পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ঢাবিতে প্রথমবার আদি নববর্ষ উৎসব উদযাপন

Md Abu Bakar Siddique
নভেম্বর ১৬, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

তরুণ প্রজন্মের কাছে লোকগ্রামের হারিয়ে যাওয়া সংস্কৃতি তুলে ধরতে প্রথমবারের মতো অগ্রহায়ণের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত হলো আদি নববর্ষ উৎসব। রবিবার সকাল ১০টায় চারুকলা অনুষদে চিত্রশিল্পীদের আঁচড়ে উৎসবের উদ্বোধন হয়।ডাকসু ও ‘বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য’-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী চার পর্বের এই আয়োজন হয়। প্রথম পর্বে বিশিষ্ট চিত্রশিল্পী ও চারুকলার সাবেক–বর্তমান শিক্ষার্থীরা জুলাই ও নবান্ন থিমে ছবি আঁকেন।

বেলা সাড়ে ১২টায় চারুকলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। এতে জুলাই, জেলে জীবন ও কৃষিজীবন নিয়ে তিনটি মোটিফ রাখা হয়। পাশাপাশি ধানের কুলা, গামছা–কাস্তে হাতে কৃষক, পালকি এবং মাছ ধরার দৃশ্য শোভাযাত্রাকে আরও প্রাণবন্ত করে তোলে। বিকাল থেকে রাত পর্যন্ত বকুলতলায় আবৃত্তি, নাচ, গান ও জাদু পরিবেশনা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। উৎসবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানসহ ডাকসুর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।