পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নতুন ক্যারিয়ার পোর্টাল নেক্সটজবজ্ উদ্বোধন

Md Abu Bakar Siddique
নভেম্বর ২১, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিয়োগ প্রক্রিয়াকে প্রযুক্তিনির্ভর, সহজ ও কার্যকর করার পাশাপাশি দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনা এবং করপোরেট নেটওয়ার্কিংকে আরও সহজ, স্মার্ট ও ডিজিটাল করতে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্স চালু করেছে নতুন ক্যারিয়ার প্লাটফর্ম ‘নেক্সটজবজ’। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এ প্লাটফর্মটি চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে এবং চাকরিপ্রত্যাশীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউসে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যারিয়ার পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আকিজ রিসোর্স-এর ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নানা ধরনের কর্মসূচিসহ ক্যাম্পাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া যাবে এ পোর্টালে। এ ছাড়া বিদেশে উচ্চশিক্ষা ও বৈশ্বিক চাকরির সুযোগ সংক্রান্ত যাবতীয় তথ্য মিলবে এ ক্যারিয়ার পোর্টালে।

অনুষ্ঠানে শেখ জসিম উদ্দিন বলেন, ‘বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে আকিজ রিসোর্স। সে কারণে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ব্যবসা ও সেবা নিয়ে মানুষের সামনে হাজির হচ্ছি। বাংলাদেশ পূর্ণ গতিতে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না যদি ইন্ডাস্ট্রি এবং শ্রমশক্তি সমানভাবে না আগায়। আমাদের লক্ষ্য আকিজ রিসোর্সোর মাধ্যমে ১০ লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। এ ছাড়া এই ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে দেশে-বিদেশে পরোক্ষভাবে ৫০ লাখ মানুষের জন্য উচ্চশিক্ষা, কর্মসংস্থানসহ নানা ধরনের সুযোগ তৈরি করা। এই প্ল্যাটফরমের উদ্দেশ্য হচ্ছে, দক্ষ শ্রমশক্তি নিয়োগে সহায়তা করা যাতে দেশের প্রতিষ্ঠানসমূহ তথা দেশের অর্থনীতি দ্রত গতিতে এগিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের চাকরি বাজার দ্রুত রূপান্তরিত হচ্ছে। আমরা নেক্সটজবজের মাধ্যমে চাকরি খোঁজা ও নিয়োগ প্রক্রিয়াকে পুরোপুরি প্রযুক্তিনির্ভর করতে চাই। এ প্লাটফর্মটি তরুণ প্রজন্মের ক্যারিয়ার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। এর পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠানসমূহ অল্প সময়ের মধ্যে তাদের চাহিদামতো প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থী খুঁজে পাবে।’নেক্সটজবজ্ লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান বলেন, ‘এ প্ল্যাটফর্মটি চাকরিপ্রত্যাশীদের অভিজ্ঞ দিকনির্দেশক হিসেবে কাজ করবে। চাকরি খোঁজা এবং চাকরির বিজ্ঞাপন দেওয়া ছাড়াও বহির্বিশ্বে চাকরি ও পড়ালেখার প্রকৃত তথ্য পাওয়া যাবে। এ ছাড়া এ ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে চাকরিপ্রত্যাশীরা তাদের দক্ষতা উন্নয়নে দেশের দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবীদের মেন্টর হিসেবে পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়াও বাংলাদেশের চাকরি এবং শিক্ষা সংক্রান্ত যাবতীয় ইভেন্টের তথ্য মিলবে এ ক্যারিয়ার পোর্টালে।

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন এবং আকিজ আইবস-এর সিইও জায়েদ বিন রশিদসহ আকিজ রিসোর্স লিমিটেডের বিভিন্ন বিজনেস ইউনিটের ঊধ্বর্তন কর্মকতারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।