বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সিরামিক এক্সপো ২০২৫-এ প্রীতি ফুটবল ম্যাচ

Main Admin
নভেম্বর ২৭, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ডিবিএল গ্রুপ এবং এক্সপো উপলক্ষে আগত আন্তর্জাতিক কোম্পানির প্রতিনিধিরা এই ম্যাচে অংশ নেন। বুধবার সন্ধ্যায় ডিবিএল সিরামিকসের সৌজন্যে ও আয়োজনে ঢাকার শেফস টেবিল কোর্টসাইড, ১০০ ফিট মাদানি অ্যাভিনিউতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে কোর্টসাইডে উপস্থিত ছিলেন ইতালির দূতাবাসের রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো ও দূতাবাস কর্মকর্তারা, ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের চেয়ারপারসন নুরিয়া আলপেজ, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম. এ. রহিম এবং ডিএমডি ও গ্রুপ সিইও এম. এ. কাদেরসহ ঊর্ধতন কর্মকর্তা ও আন্তর্জাতিক কোম্পানির প্রতিনিধিবৃন্দ।

লাল জার্সিতে মাঠে নামেন ডিবিএল গ্রুপের কর্মকর্তারা এবং সাদা জার্সিতে খেলেন আন্তর্জাতিক কোম্পানির প্রতিনিধিরা।খেলাশেষে ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, আমাদের উদ্দেশ্য শুধু খেলা নয়; এক্সপো উপলক্ষে আগত আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি ও আরও মজবুত করা।ডিবিএল গ্রুপকে ধন্যবাদ জানিয়ে আন্তর্জাতিক প্রতিনিধি দল বলেন, এমন একটি স্পোর্টস ইভেন্টে অংশ নেওয়া তাদের জন্য আনন্দের ছিল। তারা ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। প্রীতি ম্যাচ শেষে সবাই বন্ধুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন এবং একে অপরের সংস্কৃতি ও ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।