পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রণদীপ হুদা হচ্ছেন বাবা

Md Abu Bakar Siddique
নভেম্বর ২৯, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বছর দুয়েক আগে লিন লৈশরামের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। শনিবার এই অভিনেতার দ্বিতীয় বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনেই দুই থেকে তিন হওয়ার সুখবর দিলেন রণদীপ-লিনা দম্পতি।বিশেষ দিনটি বিশেষভাবে উদ্‌যাপন করতে তারা একান্তে সময় কাটাচ্ছেন রণদীপ-লিনা।তেমনই এক মুহূর্তের ছবি শেয়ার করেছেন রণদীপ। লিন আর তিনি এক গভীর জঙ্গলে। সামনে আগুন জ্বলছে। হাতে হাত রেখে উভয়ে যেন আগামী আরও অনেকগুলো বছর একসঙ্গে পথ চলার শপথ নিচ্ছেন।সুখবরটি শেয়ার করে ক্যাপশনে রণদীপ লিখেছেন, ‘দুটো বছরের রোমাঞ্চকর অভিযান, উদ্দাম ভালোবাসা পেরিয়ে অবশেষে… তৃতীয় ছোট্ট ‘জংলি’ আসছে!’

জঙ্গলে নিজেদের সেই সময়ের অবস্থানকে ইঙ্গিত করেই যে অভিনেতার এই রসিকতা, বুঝেছেন তার অনুরাগীরা। অভিনেতার সন্তান আগমনের ঘোষণার সঙ্গে সঙ্গে মন্তব্যের ঘরে শুভেচ্ছার বানভাসি।এ বছরের দীপাবলিতে লিনের ছবি ভাগ করে নিতেই প্রথম গুঞ্জন ছড়ায় যে তিনি অন্তঃসত্ত্বা। যদিও সেই সময় দম্পতি বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন।

প্রসঙ্গত, মঞ্চ এবং পর্দার খ্যাতনামা অভিনেতা নাসিরুদ্দিন শাহের নাট্যদল ‘মটলি’তে তারা একসঙ্গে অভিনয় করতেন। সেই সুবাদে তাদের বন্ধুত্ব, পরে যা গাঢ় প্রেমে রূপান্তরিত হয়। এরপর ২০২৩-এ সেই প্রেম পরিণতি পায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।