বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সাত মাসে অবৈধ অনুপ্রবেশ শূন্য, ট্রাম্পের দাবি

Main Admin
ডিসেম্বর ১৮, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

গত সাত মাসে একজনও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢোকেনি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এই দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, গত কয়েক মাসে একজনও বিদেশি অবৈধভাবে আমেরিকায় ঢোকেনি। তার কথায়, ‘‘গত সাত মাস ধরে, আমাদের দেশে কোনও অবৈধ অভিবাসীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। সকলেই বলেছিল এটা একেবারেই অসম্ভব। কিন্তু আমরা সেটা করে দেখিয়েছি। আপনাদের মনে আছে, যখন জো বাইডেন বলেছিলেন- সীমান্ত বন্ধ করতে কংগ্রেসের আইন পাস করা উচিত? আসলে আমাদের আইনের প্রয়োজন ছিল না। আমাদের শুধু একজন নতুন প্রেসিডেন্টের প্রয়োজন ছিল। আমরা উত্তরাধিকার সূত্রে বিশ্বের সবচেয়ে খারাপ সীমান্ত পেয়েছি, কিন্তু দ্রুত সেটিকে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সীমান্তে পরিণত করেছি আমরা।’’

ট্রাম্প আরও দাবি করে বলেন, শুল্কের ভয় দেখিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক যুদ্ধ থামিয়েছি। এভাবে আটটি যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করেন তিনি। এছাড়াও ট্রাম্প বলেন, উৎপাদন বৃদ্ধির জন্যও শুল্কই দায়ী। কারণ, আমদানি শুল্ক এড়াতে মার্কিন মুলুকে ফিরেছে সংস্থাগুলো। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমোবাইলের মতো খাতেও ব্যাপক উন্নতি হয়েছে, যা ‘আমেরিকান ইতিহাসে আগে কখনও দেখা যায়নি’। শুধু তা-ই নয়, ‘বড় ও সুন্দর বিল’ আসার পর থেকে বখশিস, অতিরিক্ত সময় কাজের অর্থ বা সামাজিক নিরাপত্তা সংক্রান্ত সুবিধাগুলোর উপর কোনও কর চাপানো হয়নি। ফলে বার্ষিক ১১,০০০ থেকে ২০,০০০ মার্কিন ডলার সাশ্রয় করতে পারবে পরিবারগুলো। পাশাপাশি, মার্কিন সেনাদের জন্য এককালীন ১৭৭৬ মার্কিন ডলার ভাতা ঘোষণা করেছেন ট্রাম্প। ১৪.৫ লাখেরও বেশি সেনা বড়দিনের আগেই প্রাপ্য অর্থ পেয়ে যাবেন। ট্রাম্পের দাবি, এই অর্থও নাকি এসেছে শুল্ক নীতি থেকেই।

সূত্র: আল-জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।