পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নেহার ইনস্টা পোস্ট ঘিরে আলোচনা

Jafar It
জানুয়ারি ২০, ২০২৬ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

সোমবার ইনস্টাগ্রামে একের পর এক রহস্যময় স্টোরি শেয়ার করে সবাইকে হতবাক করে নতুন করে আলোচনায় এসেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তার করা সেই পোস্টগুলোতে ইঙ্গিত পাওয়া যায়-ব্যক্তিগত ও পেশাগত জীবন থেকে আপাতত সরে যেতে চান নেহা।

ইনস্টাগ্রাম স্টোরিতে নেহা লেখেন, তিনি দায়িত্ব, সম্পর্ক ও কাজ সবকিছু থেকেই বিরতি নিতে চান। এমনকি ভবিষ্যতে আদৌ তিনি ফিরবেন কি না, সে বিষয়েও অনিশ্চয়তার কথা উল্লেখ করেন। প্রথম স্টোরিতে নেহা কক্কর লেখেন, দায়িত্ব, সম্পর্ক, কাজ—এই মুহূর্তে যা কিছু মাথায় আসছে, সবকিছু থেকে বিরতি নেওয়ার সময় এসেছে। আমি ফিরব কি না, জানি না। এরপর আরেকটি স্টোরিতে পাপারাজ্জি ও ভক্তদের উদ্দেশে আবেগঘন অনুরোধ জানান তিনি। সেখানে নেহা লেখেন, আমি পাপারাজ্জি ও ভক্তদের অনুরোধ করছি, আমাকে যেন ভিডিও না করা হয়। দয়া করে আমার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাকে এই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে দিন। কোনো ক্যামেরা নয়, প্লিজ। শান্তির জন্য এটুকুই চাই।

তবে ঠিক কোন কারণে এমন আবেগঘন পোস্ট করলেন নেহা, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি। তবে অনেকের ধারণা, সম্প্রতি মুক্তি পাওয়া তার নতুন গান ‘ক্যান্ডি শপ’ ঘিরে হওয়া তীব্র অনলাইন ট্রোলিং থেকেই এই মানসিক চাপের সৃষ্টি হতে পারে। গত ১৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ক্যান্ডি শপ’-এ নেহার সঙ্গে ছিলেন তার ভাই টনি কক্কর। গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। অনেকেই গানটিকে ‘ক্রিঞ্জ’, ‘অশ্লীল’ এবং কে-পপ স্টাইল নকল করার ব্যর্থ চেষ্টা বলে কটাক্ষ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।