পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ঈদযাত্রায় শিক্ষার্থীদের স্বস্তি দিতে প্রতিটি বিভাগে বাস দিবে জবি প্রশাসন

Main Admin
মে ১৭, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি ফেরা সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঈদকে কেন্দ্র করে গণপরিবহনে অতিরিক্ত চাপ, ভাড়া বৃদ্ধি ও যানবাহনের সংকট বিবেচনায় নিয়ে বিভাগভিত্তিক ফ্রি বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন জকসুর পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন।

তিনি বলেন, প্রতি বছর ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় ও পরিবহন সংকটের কারণে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য বাড়তি ভাড়া বহন করা কঠিন হয়ে পড়ে। এসব বিষয় মাথায় রেখেই বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে।

তিনি আরও জানান, খুব শিগগির বাসের রুট, সময়সূচি এবং নিবন্ধন প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এতে ঈদযাত্রায় শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমবে এবং নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।