পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ঈদের ছুটিতে বিশেষ সময়সূচিতে চলবে মেট্রোরেল, ঈদের দিন বন্ধ

Main Admin
মে ২১, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সময় মেট্রোরেলের বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সূচি অনুযায়ী, শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। অন্য দিনগুলোতে নির্ধারিত বিশেষ সময়সূচিতে চলবে ট্রেন।

বৃহস্পতিবার ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটির সময় উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়ে যাবে সকাল ৭টা ১৫ মিনিটে।

এ ছাড়া উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে শেষ ট্রেন ছেড়ে যাবে রাত ১০টা ১০ মিনিটে।

ডিএমটিসিএল জানিয়েছে, এ সময় ট্রেন চলাচলের ব্যবধান বা হেডওয়ে সর্বনিম্ন ১২ মিনিট এবং সর্বোচ্চ ১৫ মিনিট থাকবে। প্রতিদিন প্রায় ১৪০টি ট্রিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ জন্য ৭টি ট্রেন সেট চলাচল করবে। তবে যাত্রীচাপের ওপর ভিত্তি করে ট্রিপ সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে। একই সঙ্গে এমআরটি ও র‍্যাপিড পাসে টপআপ সুবিধাও চালু থাকবে।

শুক্রবার উত্তরা উত্তর স্টেশনে বেলা ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশনে বেলা ৩টা ৫ মিনিট থেকে সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি শুরু হবে।

রাত ৯টা ২০ মিনিটের পর সব মেট্রোরেল স্টেশনের টিকিট বিক্রয় অফিস ও টিকিট ভেন্ডিং মেশিন বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছে ডিএমটিসিএল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।