পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দ্বিতীয় বিয়ের খবর জানালেন মৌসুমী হামিদ, মা হতে চলেছেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
জুলাই ৪, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

অভিনেত্রী মৌসুমী হামিদ দ্বিতীয়বার বিয়ে করেছেন। একই সঙ্গে তিনি মা হতে চলেছেন বলেও জানিয়েছেন। একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্বামীকে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি প্রথমবারের মতো নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন তিনি।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি আয়োজনে অংশ নেন মৌসুমী হামিদ। সেখানে তাঁর বেবিবাম্প প্রকাশ্যে আসে। অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন স্বামী আবদুল ওয়াদুদ সজীব।
অনুষ্ঠানেই মৌসুমী বলেন, জীবনের এই নতুন অধ্যায়ের খবর একসঙ্গে সবাইকে জানাতেই তিনি এভাবে প্রকাশ্যে এসেছেন। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চান এই অভিনেত্রী।
মৌসুমী জানান, আবদুল ওয়াদুদ সজীবের সঙ্গে তাঁর বিয়ে বেশ কিছুদিন আগেই হয়েছে। তাঁদের পরিচয় প্রায় ১৪ বছরের। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই সম্পর্কের নতুন পথচলা শুরু হয়েছে।
গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে মৌসুমী বলেন, ‘আমরা দীর্ঘ ১৪ বছরের বন্ধু। আমাদের চিন্তাভাবনা ও মূল্যবোধে অনেক মিল ছিল। সেই জায়গা থেকেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।’
এর আগে চলতি বছরের মার্চের শেষ দিকে মৌসুমী হামিদ জানিয়েছিলেন, তাঁর প্রথম সংসারের ইতি ঘটেছে। তিনি বলেন, বছরের শুরুতেই সাবেক স্বামী আবু সাইয়িদ রানার সঙ্গে আলাদা হয়ে যান তাঁরা।
গত কয়েক দিন ধরেই শোবিজ অঙ্গনে মৌসুমী হামিদের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছিল। এবার অভিনেত্রী নিজেই প্রকাশ্যে এসে বিয়ে ও মা হওয়ার খবর নিশ্চিত করলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।