আসসালামু আলাইকুম।
আমার নাম তামান্না আলী মিম। আমার বয়স ২৩ বছর। আমার জেলা ঢাকা। আমি একজন ক্ষুদ্র নারী উদ্যোক্তা এবং Tam’s Oven Magic-এর প্রতিষ্ঠাতা।
রান্না ও বেকিংয়ের প্রতি ভালোবাসা থেকেই আমার উদ্যোক্তা জীবনের শুরু। অল্প পুঁজি নিয়ে ঘরে বসে হোমমেড কেক তৈরি করে আমার যাত্রা শুরু করি। সময়ের সঙ্গে সঙ্গে কেকের পাশাপাশি বিভিন্ন ধরনের হোমমেড খাবার নিয়েও কাজ শুরু করি। সবসময় চেষ্টা করি স্বাস্থ্যসম্মত, মানসম্মত ও ঘরোয়া স্বাদের খাবার সবার কাছে পৌঁছে দিতে।
নিজেকে আরও দক্ষ করে গড়ে তুলতে নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণ, উদ্যোক্তা মেলা ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। এছাড়াও দেশ টিভির “দূরপাল্লা” অনুষ্ঠানে একটি রান্নার রেসিপি উপস্থাপন করার সুযোগ হয়েছে, যা আমার উদ্যোক্তা জীবনের একটি সুন্দর অভিজ্ঞতা।
আমার বিশ্বাস, স্বপ্ন, পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে একজন নারী নিজের পরিচয় নিজেই তৈরি করতে পারেন। ভবিষ্যতে Tam’s Oven Magic-কে একটি বিশ্বস্ত ও পরিচিত হোমমেড ফুড ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চাই এবং নতুন নতুন খাবার নিয়ে আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছা রয়েছে।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
নাম: তামান্না আলী মিম
পেইজ নাম: Tams oven magic
ফোন নাম্বার : 01794156776
জেলা : সাভার , ঢাকা -১২১৬

